রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

কর্ণাটকে হার স্বীকার বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজের, হর্স ট্রেডিং-এর আশঙ্কা কংগ্রেসের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কর্ণাটকে হার স্বীকার করে নিলেন বিজেপির বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। ভোটের ফল প্রসঙ্গে বলেন, ‘‘প্রধানমন্ত্রী এবং বিজেপি কর্মীদের প্রচেষ্টা সত্ত্বেও আমরা দাগ কাটতে পারিনি। পূর্ণাঙ্গ ফল প্রকাশ হলেই আমরা পর্যালোচনা করব। কর্নাটক নির্বাচনে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। জয় একপ্রকার নিশ্চিত হতেই রবিবার সকালে বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস। কর্নাটকে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ছে কংগ্রেসই। এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। তিনি বলেছেন, ‘‘আগেই বলেছিলাম যে, প্রধানমন্ত্রীও যদি আসেন, তা হলেও কিছু হবে না। দেখুন কী হল। আমরা ১২০টি আসনে এগিয়ে রয়েছি। প্রত্যাশা মতোই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই সরকার গড়ব।’’

যদিও কর্ণাটকে এখনও ভোটের ফল স্পষ্ট হয়নি। ট্রেন্ড অনুযায়ী দেখা যাচ্ছে, অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস। এই জয়ের আবহে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরের বাইরে ‘কর্নাটক বিজয়’ হোর্ডিং টাঙিয়ে ফেলেছে কংগ্রেস। এই আবহেই বিজেপির বিরুদ্ধে হর্স ট্রেডিং-এর আশঙ্কা করছে কংগ্রেসের একাংশ। মনে করা হচ্ছে, এই পরিস্থিতিতে অন্য দলের বিধায়ক এবং নির্দল বিধায়কের সঙ্গে চুক্তি করতে পারে বিজেপি, এমন আশঙ্কার কথাই বললেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কর্নাটকে কংগ্রেসই সরকার গড়বে বলে মত তাঁর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...