Health tips | নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা পড়ে? রইল সমাধানের উপায়

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন জুতো পরলে অনেকেরই পায়ে ফোস্কা পরে। আর ফোস্কা পড়ার ফলে ব্যথা এত বেড়ে যায় যে, হাঁটাচলা করাও কষ্টসাধ্য হয়। তবে ঘরেতেই রয়েছে এমন সব উপাদান, যা দিয়ে খুব সহজেই দূর করতে পারেন ফোস্কা। কী করবেন? রইল টিপস

১) জুতো পরার আগের দিন রাতে ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোয়। গোটা রাত এভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে ময়েশ্চারাইজার মুছে নিয়ে পরে ফেলুন জুতো। বাইরে থেকে বাড়ি ফিরে অবশ্যই পা পরিষ্কার করে নিন। দেখবেন ফোসকা পরবে না।

২) জুতোর কোনও অংশের চামড়া মোটা থাকলে ত্বকের সঙ্গে ঘষা লেগে ফোস্কা পড়ার আশঙ্কা বাড়ে। সে কারণেই ওই অংশগুলোতে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে জুতো নরম থাকবে, ফলে ফোসকা পরার সম্ভাবনাও কমবে।

৩) ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ড এড লাগান। সুযোগ পেলেই চেষ্টা করুন জুতো খুলে রেখে পায়ে একটু হাওয়া লাগাতে। এর ফলে ক্ষত জায়গা দ্রুত ঠিক হবে।

৪) ফোসকা থেকে তৈরি হওয়া ক্ষতর মধ্যে দিনে অন্তত ৩ বার মধু ও অ্যালোভেরা লাগান। ফোসকা শুকোতে এটা খুব ভাল কাজ করে।

৫) জুতো কেনার আগে অবশ্যই মাথায় রাখুন কমফোর্টের বিষয়। স্টাইলের কথা শুধু চিন্তা করলে কিন্তু মুশকিল। তাই জুতোর গুণগতমান বুঝে নিন। দেখে নিন জুতোর চামড়া সঠিক কিনা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | শেষ পাতে একটু মিষ্টি মুখ! চটজলদি বাড়িতেই বানিয়ে ফেলুন ছানার সন্দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মিষ্টির প্রতি একটা...

Recipe | লাউ-চচ্চড়ি ছেড়ে এবার বাড়িতেই তৈরি হবে ভেজ কবাব ও রাইস পেপার ডাম্পলিং

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শরীর সুস্থ রাখতে প্রোটিনের পাশাপাশি...

Recipe | একঘেয়ে পদ ছেড়ে এবার পাতে পড়ুক ‘বাহারি বেগুন’, রইল সহজ রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডাল, ভাতের সঙ্গে মুচমুচে বেগুন...

Recipe | ঘরোয়া ক্লাসিক থেকে মশলাদার নারকেল! সেরা স্বাদের ঝালমুড়ি তৈরির গোপন টিপস

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিকেলের আড্ডা হোক বা ঘরোয়া...