বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

SIR uncollectible forms | বিএলওদের গাফিলতি! ৫৪ লক্ষের বেশি আন-কালেক্টেবল ফর্ম, অসন্তুষ্ট স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত    

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় ৯০ শতাংশেরও বেশি এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে বাংলায়। কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত আন-কালেক্টেবল ফর্মের সংখ্যা বেড়ে হল ৫৪ লক্ষ ৫৯ হাজার ৫৪১। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বাংলায় এসআইআর পর্বে মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ২৩ লক্ষ ৭১ হাজার।

আন-কালেক্টেবল বলতে নির্বাচন কমিশন বলতে চেয়েছে, মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যাঁরা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগে এনরোল করা ছিল বা নাম ছিল এবং অন্যান্যদের মিলিয়েই এই আন-কালেক্টেবল।  কমিশনের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৯ লক্ষ ৮ হাজার ২৩৩, নিখোঁজ ভোটার ১০ লক্ষ ১৫ হাজার ১২২, ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ২৬ হাজার ৩২৯, অন্যান্য ৩৮ হাজার ৬১৮।

বেশ কয়েকজন বিএলও-র কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজার্ভার সুব্রত গুপ্ত। কমিশনের বক্তব্য, কিছু বিএলওর কারণে এখনও একাধিক জেলায় আন কালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় তিনবার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। অভিযোগ, অনেক জায়গায় স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলও-দের বলছেন এখন কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে। যা নিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন স্পেশ্যাল অবজার্ভার। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Mithun Chakraborty | রাজ্যকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানানোর ছক ছিল মমতার ফাইলে! ভাতারের সভা থেকে বিষ্ফোরক মিঠুন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে...

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...