BCCI President | সেপ্টেম্বরের শেষেই বোর্ডের এজিএম, সভাপতির দৌড়ে রাজীবই

শেষ আপডেট:

কলকাতা: প্রতিনিয়ত বদলে যাচ্ছে সমীকরণ। নিয়মিতভাবে পালটে যাচ্ছে অঙ্ক। এমন বদলে যাওয়া পরিস্থিতির মাঝেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অন্দরমহলে চলছে বার্ষিক সাধারণ সভা নিয়ে জল্পনা। আপাতত দুইটি দিন ঠিক রয়েছে। চলতি মাসের ২৬ অথবা ২৯ তারিখের মধ্যে কোনও একটি দিন হতে চলেছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সূত্রের খবর, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অনুরোধ জানালেও ক্রীড়া বিল মেনে নয়, সম্ভবত লোধা আইন অনুযায়ী হতে চলেছে বিসিসিআইয়ের এজিএম। জানা গিয়েছে, সভাপতি পদের সবচেয়ে জোরদার প্রার্থী রাজীব শুক্লা। যিনি রজার বিনি ৭০ বছর বয়সের কারণে সভাপতির পদ থেকে সরে যাওয়ার পর এখন অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্ব পালন করছেন।

মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা গতকালই তাদের বার্ষিক সাধারণ সভা করে ফেলেছে। আর সেই এজিএম হয়েছে লোধা আইন মেনে। এমন খবর সামনে আসার পর বাংলা ক্রিকেট সংস্থার অন্দরেও খুশির পরিবেশ। ২২ সেপ্টেম্বরের এজিএমে সভাপতি পদে প্রার্থী হতে চলা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় গত কয়েকদিনের মতো আজ সন্ধ্যাতেও সিএবিতে তাঁর পারিষদদের নিয়ে ফুরফুরে মেজাজে আড্ডা দিয়েছেন। জানা গিয়েছে, ২২ সেপ্টেম্বরই লোধা আইন মেনে এজিএম করে ফেলার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী মহারাজ। বোর্ডের অন্দরমহলে চলতি রাজনীতির পালাবদলের দিকেও কড়া নজর রয়েছে তাঁর।

রাতের দিকের খবর, বিসিসিআইয়ের এজিএমে সচিব পদে জোরদার লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। বর্তমান সচিব দেবজিৎ সইকিয়া যেমন দৌড়ে রয়েছেন, ঠিক তেমনই অনিরুদ্ধ চৌধুরী ও অরুণ সিং ধুমলও সচিব পদে প্রার্থী হতে পারেন বলে খবর। যদিও সবচেয়ে বড় প্রশ্ন হিসেবে সামনে আসছে আরও একটি দিক। চলতি মাসে বোর্ডের এজিএম লোধা আইন মেনে হয়ে যাওয়ার পর যখন ক্রীড়া বিল কার্যকর হবে, তখন কি ফের এজিএম করতে হবে? জবাব আপাতত নেই। কিন্তু জল্পনা রয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhuvneshwar Kumar | ভুবিকে টি২০ স্কোয়াডে চাইছেন অশ্বীন

রায়পুর: বল হাতে ভেলকি দেখানোর পর ব্যাট হাতেও রয়্যাল...

ODI Ranking | ওডিআই র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারত

দুবাই: টি২০-র পর আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে (ODI Ranking) শীর্ষস্থান...

Mohammed Shami | শিলিগুড়ির হয়ে খেলবেন সামি

কলকাতা: অপেক্ষা আর মাত্র কয়েকদিনের। চলতি উনিশতম আইপিএল শেষ...

Nisith Pramanik | ক্রীড়ামন্ত্রী হয়েই নিশীথের মুখে ‘খেলো ইন্ডিয়া’

কলকাতা: জল্পনায় ছিল বেশ কয়েকটি নাম। শেষপর্যন্ত অশোক দিন্দাদের...