Kaliachak | পুকুরে দুই নাবালকের দেহ, প্রশ্নে সিলামপুর স্কুল কর্তৃপক্ষের ভূমিকা

শেষ আপডেট:

সেনাউল হক, কালিয়াচক: সময়মতো স্কুলে গিয়েছিল ইকবাল ও ইরফান। কিন্তু স্কুল থেকে আর ফিরল না। বাড়ি থেকে দূরের একটি পুকুরে উদ্ধার হল দুই নাবালকের দেহ। মঙ্গলবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের(Kaliachak) সিলামপুরের চুড়িওয়ালা মোড় বাহাদুরপুরে। কী করে স্কুল থেকে পুকুরে চলে গেল তারা, এনিয়ে ধোঁয়াশায় পরিবার।

মৃত দুই শিশুর নাম ইকবাল মোমিন(১০) ও ইরফান মোমিন (৮)। তাদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে। সেখানেই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়। এদিন সিলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ মুস্তাফিজুর রহমান জানান, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই দুই শিশুর মৃত্যু  হয়েছিল। তাদের দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে।’

কিন্তু দুই নাবালকের মৃত্যুর ঘটনায় স্কুলে হেনস্তার অভিযোগ তুলেছেন পরিজনরা। পরিবারের দাবি, এদিন ইকবাল ও ইরফান সময়মতো স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুল শেষ হলেও আর ফিরে আসেনি। এরপর পরিবারের লোকজন খোঁজখবর নিতে শুরু করে। তাঁরা স্কুলে গিয়ে খোঁজখবর নেয়। কিন্তু শিক্ষকরা কিছু জানাতে পারেনি। মৃতের এক আত্মীয়ের অভিযোগ, স্কুলে ওই দুই পড়ুয়াকে দিয়ে জলের ট্যাংক পরিষ্কার করানো হয়েছিল। পরিষ্কার করতে গিয়ে তাদের জামাকাপড় নোংরা হয়ে যায়। তারপরেই তারা পুকুরে নাকি স্নান করতে যায়। কিন্তু আর পুকুর থেকে উঠে আসেনি। পুকুরপাড়ে তাদের জামাকাপড় দেখতে পেয়ে স্থানীয়রা খুঁজতে শুরু করেন। দীর্ঘক্ষণ পর দুই শিশুর দেহ উদ্ধার হয়।

মৃত ইকবাল মোমিনের বাবা শফিউল মোমিন জানান, ‘প্রতিদিনের মতো ছেলে স্কুলে গিয়েছিল। তারপরে স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি। স্কুলের  জলের ট্যাংক নাকি আমার ছেলেদের দিয়ে পরিষ্কার করানো হয়েছিল। তাদের জামা কাপড় ভিজে গিয়েছিল। তারা পুকুরে স্নান করতে যায়। তারপরে পুকুরে তলিয়ে যায়।’

ইকবালের  দিদা জানালেন, ‘স্কুল যাওয়ার সময় আমার কাছ থেকে ৫ টাকা চেয়েছিল নাতি। সেই টাকা নিয়ে স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুল ছুটির পর বাড়ি আসেনি। আমরা স্কুলেও খোঁজখবর নিতে যাই। কিন্তু শিক্ষকরা কিছু বলেননি। পুকুরের পাড়ে খুঁজতে গিয়ে তাদের জামাকাপড় দেখতে পাই। তারপর ওদের দেহ উদ্ধার হল। কী করে এমন ঘটল বুঝতে পারছি না।’

ইরফান মোমিনের বাবা  মিঠু মোমিনের কথায়, ‘স্কুলে গিয়ে এরকম হল কেন আমরা কিছুই বুঝতে পারছি না। ছেলেকে এভাবে হারাতে হবে ভাবিনি।’

যদিও দক্ষিণ সিলামপুর প্রাথমিক স্কুলের শিক্ষক আমিরুদ্দিন আহমেদের সাফাই, ‘ওদেরকে দিয়ে জলের ট্যাংক পরিষ্কার করা হয়েছে, এটা আমরা জানি না। তবে খুব দুঃখজনক ঘটনা। স্কুলে আসার পরে এরকম কীভাবে হল কিছু বুঝতে পারছি না।’

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Nagrakata | ডুয়ার্সে বুনো আতঙ্ক: চিতাবাঘের হামলায় জখম ৬, বানারহাটে বাইসনের মৃত্যুতে শোরগোল

নাগরাকাটা: একদিকে চিতাবাঘ, অন্যদিকে বাইসন। বৃহস্পতিবার দুধরনের বুনোকে কেন্দ্র...

Balurghat | ফের তৃণমূল নেতা গ্রেপ্তার: তোলাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে ধৃত ‘ডাকু’ কৌশিক

সুবীর মহন্ত, বালুরঘাট: চাকরি দুর্নীতির পর এবারে কাটমানি, তোলাবাজির...

Sitalkuchi TMC leader death | শীতলকুচিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, তুঙ্গে রাজনৈতিক বিতর্ক

শীতলকুচি: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে কোচবিহারের শীতলকুচির পাঠানটুলি গ্রামে...

Harishchandrapur | সরকারি শৌচালয়ের বদলে মার্কেট কমপ্লেক্স! হরিশ্চন্দ্রপুরের দুর্নীতিতে ব্যাপক শোরগোল

হরিশ্চন্দ্রপুর: রাজ্যে সরকারের পালা বদল হতেই হরিশ্চন্দ্রপুরে (Harishchandrapur) বিগত...