জঙ্গল থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ, খুন কী না ধন্দে পুলিশ

শেষ আপডেট:

গয়েরকাটা: মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বানারহাট থানার মোরাঘাট জঙ্গল এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সরস্বতী রায়(৩০)। তাঁর মাথায়, হাতে ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার ক্ষত রয়েছে। পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। এরপরই বানারহাট থানার আইসি শান্তনু সরকার, জলপাইগুড়ির ডিএসপি (ক্রাইম) বিক্রমজিত লামা সহ পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী গদাধর রায়কে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Shankar Ghosh | ‘এই শহর আমার কাছে চাঁদের পাহাড়ের মতো’ শিলিগুড়িতে ফিরেই বড় বার্তা শংকরের

শিলিগুড়ি: বিধায়ক পদে শপথ গ্রহণের পর কলকাতা থেকে ঘরের...

Alipurduar | সরকার বদলালেও বদলায়নি ভাগ্য, শিসামারার জলোচ্ছ্বাসে ফের আতঙ্কে শালকুমারহাট

সুভাষ বর্মন, শালকুমারহাট: আলিপুরদুয়ার-১ (Alipurduar) ব্লকের শালকুমারহাটে (Shalkumar hat)...

Abhishek Banerjee | ভোটের প্রচারের ‘উস্কানি’ ও অমিত শা-কে ‘হুমকি’-র অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের FIR!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৬ সালের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের...

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...