জাতীয় সড়কে লরি চালকের রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শেষ আপডেট:

করণদিঘি: জাতীয় সড়কের উপর লরি চালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হল। শনিবার ঘটনাটি ঘটেছে করণদিঘি থানার অন্তর্গত ক্ষেত্রাবাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ইন্দ্রজিৎ পাল। বাড়ি জলিপাইগুড়ি জেলার  ফালাকাটা থানার সোনাপুর গ্ৰামে। এদিন সকাল থেকে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল ৩৪ নম্বর জাতীয় সড়কের ক্ষেত্রাবাড়িতে। বেলা ১২টায় স্থানীয়রা দেখেন ট্রাকের ভিতরে চালকের রক্তাক্ত মৃতদেহ সিটের উপর পড়ে আছে। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করে প্রথমে  করণদিঘি গ্রামীণ হাসপাতালে ও পরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে লরি চালকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরে  ক্ষতিয়ে দেখা হবে বলে জানালেন করণদিঘি থানার আইসি  পলাশ মোহন্ত।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

West Bengal Assembly | বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি দুই মহিলা মুখ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর নির্বাচনী লড়াইয়ে কার্যত ধুয়ে...

TMC | মুখ খুলতেই কড়া পদক্ষেপ! তিন মুখপাত্রকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের রেশ কাটতে...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...