ভাঙড়ে বোমায় উড়ল তৃণমূল কর্মীর বাড়ি! জখম স্ত্রী

শেষ আপডেট:

কলকাতা: এগরা, বজবজের পর এবার ভাঙড়। বোমা বিস্ফোরণে উড়ল তৃণমূল কর্মীর বাড়ির ছাদ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের গানের আইট গ্রামে ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণে আহত হয়েছেন ওই তৃণমূল কর্মীর স্ত্রী। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত চলছে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার গানের আইট গ্রামে শরিফুল মোল্লা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে জোরাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে এলাকা। শরিফুলের বাড়ির ছাদের একাংশ ভেঙে গিয়েছে।

এদিকে, ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর। আইএসএফের অভিযোগ, ওই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল। সেখান থেকেই এই দুর্ঘটনা। যদিও শরিফুলের দাবি, তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছেন কয়েকজন আইএসএফ কর্মী। যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় আইএসএফ নেতৃত্ব। তাঁদের বক্তব্য, নিজেকে বাঁচাতে তৃণমূল কর্মী মিথ্যে কথা বলছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Three Language Formula | সিবিএসই স্কুলে এবার ৩টি ভাষা শেখা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর হচ্ছে নতুন নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ মেনেই...

Katwa | রেললাইন ঘেরা ঘিরে ধুন্ধুমার কাটোয়ায়! ৩ আরপিএফ কর্মীকে পাথর ছোড়ার অভিযোগে তৃণমূল কাউন্সিলরসহ ধৃত ৩

কাটোয়া: রেললাইন পারাপারের রাস্তা ঘিরে দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার...

CM Shuvendu Adhikari | “কোথায় পুষ্পা, কোথায় আপনি?” উপনির্বাচনের মুখে ফলতা থেকে নাম না করে অভিষেককে তীব্র খোঁচা শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ...