মজুত বোমায় বিস্ফোরণ! দুবরাজপুরে উড়ল তৃণমূলকর্মীর বাড়ি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এগরা, বজবজের পর ফের বিস্ফোরণ! এবার ঘটনাস্থল বীরভূমের দুরবাজপুর থানার ঘোড়াপাড়া গ্রাম। জানা গিয়েছে, এই বিস্ফোরণের জেরে এলাকার তৃণমূলকর্মী শেখ সফিকুলের বাড়ির একাংশ উড়ে গিয়েছে। ওই কর্মীর বাড়িতে বোমা মজুত ছিল বলে অভিযোগ। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পরপর বিস্ফোরণের ঘটনায় তোলপাড় পড়েছে রাজ্যজুড়ে।

গত সপ্তাহে মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। চলছে রাজনৈতিক চাপান-উতোরও। তার মধ্যেই একই ঘটনা ঘটে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার বজবজেও। রবিবার সন্ধ্যায় মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। এবার ফের বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

China Earthquake | তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল চিন! ভেঙে পড়ল বাড়ি, মৃত ২

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিনে (China Earthquake) হঠাৎই নেমে...

Suvendu Adhikari Cabinet meeting | নবান্নে আজ শুভেন্দুর মন্ত্রিসভার মেগা বৈঠক! নজরে সরকারি কর্মীদের বকেয়া ডিএ ও বেতন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পর আজ, সোমবার...

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...