Pune | ‘আমরা আইনের দ্বারা আবদ্ধ’, পুনের পোর্শে কাণ্ডে অভিযুক্ত নাবালককে মুক্তি দিল বম্বে হাইকোর্ট

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংশোধনাগার থেকে মুক্তি পেলেন পুনের (Pune) পোর্শে কাণ্ডে (Porsche case) অভিযুক্ত নাবালক। বম্বে হাইকোর্টের (Bombay High Court) তরফে এই রায় দেওয়া হয়েছে। গত ১৯ মে পুনেতে মদ্যপ অবস্থায় বিলাসবহুল পোর্শে গাড়ি চালিয়ে দুই বাইক আরোহীকে পিষে মারেন ওই নাবালক। প্রথমে আটক করা হলেও ১৪ ঘণ্টার মধ্যেই একাধিক শর্তে জামিনে মুক্তি পেয়ে যায় ওই নাবালক। তারপর থেকেই শুরু হয় তুমুল বিতর্ক।

মঙ্গলবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি ভারতী ডাংরে ও মঞ্জুষা দেশপাণ্ডের বেঞ্চ জানিয়েছে, ওই নাবালককে এতদিন হেপাজতে রাখা বেআইনি। আদালতের তরফে আরও বলা হয়, ‘আমরা আইনের দ্বারা আবদ্ধ, তাই অপরাধের গুরুতরতা সত্ত্বেও কিশোর বিচার আইনের লক্ষ্য এবং উদ্দেশ্য অনুসারে তাকে প্রাপ্তবয়স্কদের থেকে আলাদাভাবে শিশু হিসেবেই গণ্য করতে হবে।’ তবে আপাতত ওই নাবালককে তার কাকিমার তত্ত্বাবধানেই থাকতে হবে। কারণ ওই নাবালকের বাবা-মা ও ঠাকুরদা বর্তমানে এই মামলায় জেলবন্দি। তবে মুক্তি পেলেও মনোবিদের কাছে নিয়মিত কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত থাকতে হবে অভিযুক্ত নাবালককে।

উল্লেখ্য, ওই নাবালকের মুক্তির দাবিতে তার কাকিমাই পিটিশন দিয়েছিলেন আদালতে। সেই পিটিশনের জবাবে এবং নাবালকের বয়সের কথা মাথায় রেখেই তাকে মুক্তির রায় দিয়েছে হাইকোর্ট।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...

Annapurna Bhandar | ১ জুন থেকেই রাজ্যে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে সংশয়ের অবসান। ১ জুন...