সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

Border Drone Alert | সীমান্তে ফের পাক ড্রোন! সাম্বায় নিশ্ছিদ্র তল্লাশি, কিশতেওয়ারে চলছে অভিযান

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ঝটকা সামলে উঠতে না উঠতেই ফের সীমান্তে চক্রান্তের ছক কষছে পাকিস্তান! শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় ভারতীয় আকাশসীমায় একটি সন্দেহজনক ড্রোনের (Border Drone Alert) অনুপ্রবেশ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার পরপরই শনিবার সকাল থেকে উপত্যকার কিশতেওয়ারে শুরু হয়েছে জঙ্গি দমনের জোরদার লড়াই।

সাম্বায় ড্রোন হানা

সূত্রের খবর, শুক্রবার রাত ঠিক ৭টা ৪০ মিনিট নাগাদ জম্মুর সাম্বা (Samba Sector)-র রামগড় সেক্টরের রত্নপুর গ্রামের আকাশে একটি রহস্যময় ড্রোনকে উড়তে দেখেন স্থানীয় ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ড্রোনটি বেশ কিছুক্ষণ ভারতীয় ভূখণ্ডের ওপর চক্কর কাটে। তবে নিরাপত্তা বাহিনীর তৎপরতা টের পেতেই কয়েক মিনিটের মধ্যে তা পুনরায় সীমান্তের ওপারে পাকিস্তানের দিকে ফিরে যায়।

সীমান্ত দিয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র, আইইডি বিস্ফোরক কিংবা মাদক পাচার করার পুরোনো অভ্যাস রয়েছে পাকিস্তানের। সেই আশঙ্কায় রাত থেকেই পুরো রত্নপুর গ্রাম ও সংলগ্ন জঙ্গল ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।

কিশতেওয়ারে জঙ্গিদের সঙ্গে লড়াই

ড্রোনের আনাগোনার মধ্যেই শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কিশতেওয়ারের (Kishtwar Terror Fight) ডোলডাম এলাকা। গোপন সূত্রে জঙ্গি উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলতেই জঙ্গিরা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। বর্তমানে কিশতেওয়ারের গভীর জঙ্গলে জঙ্গিদের ঘিরে রেখেছে সেনাবাহিনী এবং পুলিশের বিশেষ দল। উভয় পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় চলছে।

গত বছর পহেলগাম হামলার পর ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে সীমান্তের ওপারে জঙ্গি লঞ্চপ্যাডগুলো গুঁড়িয়ে দিয়েছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সেই ধাক্কা সত্ত্বেও পাকিস্তান যে শিক্ষা নেয়নি, শুক্রবার রাতের ড্রোন অনুপ্রবেশ তারই প্রমাণ। সীমান্তে ড্রোন নজরদারি বাড়িয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Shaukat Molla | ভোট না দিলে বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাসের টাকা! ভাঙড়ে বিরোধীদের খোলা চ্যালেঞ্জ শওকত মোল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের...

Barrackpore Councilor Arrest | তৃণমূল কাউন্সিলরের লাথিতে মৃত্যু বৃদ্ধের! বহিষ্কার করল দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকরা পুরপ্রতিনিধি নির্বাচন করেন পরিষেবা...

Rafale Jets | ৩.২৫ লক্ষ কোটি টাকার মেগা চুক্তি! ফ্রান্স থেকে আরও ১১৪টি রাফাল কেনার পথে ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আকাশসীমার সুরক্ষায় ভারতীয় বায়ুসেনাকে (Indian...

Delhi | দিল্লির পীরাগড়ী ফ্লাইওভারে রহস্যমৃত্যু: গাড়ির ভেতর থেকে উদ্ধার ৩ জনের নিথর দেহ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির পীরাগড়ী (Peeragarhi) ফ্লাইওভারে দাঁড়িয়ে...