Border-Gavaskar Trophy | ঈশ্বরণদের নিয়ে আশায় যোশি, অস্ট্রেলিয়া জিতলেও টক্কর দেবে ভারত : হেডেন

শেষ আপডেট:

নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে জঘন্য পারফরমেন্স। ১২ বছর হোম সিরিজে অপরাজিত থাকার মুকুট হাতছাড়া। কিউয়ি সিরিজ শেষে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে চাপে থাকা ভারতীয় ক্রিকেট দলের জন্য। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। কেউ কেউ বড় লজ্জার আশঙ্কা প্রকাশ করছেন। যদিও সেই দলে নন ম্যাথু হেডেন।

কিংবদন্তি অজি ওপেনারের দাবি, সিরিজে অস্ট্রেলিয়া জিতবে। তবে জয় মোটেই সহজ হবে না। সেয়ানে-সেয়ানে টক্কর দেবে ভারতীয় দল। হেডেন নিজেও মুখিয়ে উত্তেজক যে দ্বৈরথ দেখার অপেক্ষায়। নিজের ৫৩তম জন্মদিন পালনের মাঝেই বলেছেন, ‘আমার ধারণা অস্ট্রেলিয়াই জিতবে। তবে একই সঙ্গে বলতে চাই, ভারতও লড়াই করবে। কঠিন চ্যালেঞ্জের সামনে পড়বে প্যাট কামিন্সরা।’

ভারতের গত অজি সফরে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে ব্যর্থ ব্যাগি গ্রিন ব্রিগেড। দুইবারই ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারতই। হেডেন মনে করেন, এবারও ঘরের মাঠে খেলার সুবিধা সেভাবে পাবে না অজিরা। কারণ ব্যাখ্যা করে বলেছেন, ‘আসন্ন সিরিজে পাঁচটি কেন্দ্রের মধ্যে পারথ, অ্যাডিলেড, মেলবোর্নে ‘ড্রপ ইন পিচ’। এই ধরনের পিচে হোম অ্যাডভান্টেজ সেভাবে মেলে না। আসন্ন গ্রীষ্মে পিচ থেকে ঘরের মাঠে খেলার সুবিধা অস্ট্রেলিয়া পাবে কি না সন্দেহ রয়েছে আমার।’

এদিকে, প্রাক্তন স্পিনার সুনীল যোশি আশাবাদী অজি সফরে সুযোগ পাওয়া তরুণ ব্রিগেডকে নিয়ে। বাংলার অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে টেস্ট দলে ডাক পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা। যোশির মতে, মহম্মদ সামিকে না পাওয়া ধাক্কা। তবে বিশ্বাস, গত অজি সফরগুলির মতো এবারও তরুণ ব্রিগেড কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হবে।

প্রাক্তন বাঁ হাতি স্পিনার বলেছেন, ‘সামিকে অবশ্যই মিস করব আমরা। বোলিংয়ে ও সবসময় এক্স ফ্যাক্টর। পাশাপাশি দলে তিনজন নতুন মুখ রয়েছে। যারা কিছুটা অনভিজ্ঞ হলেও অত্যন্ত দক্ষ। কে জানত গত অজি সফরে নটরাজন, শার্দূল ঠাকুর, ওয়াশিংটন সুন্দররা নায়ক হয়ে উঠবে। এবারও অনেকটা একই পরিস্থিতি। ইয়াং ব্রিগেডকে হিসেবের বাইরে রাখা যাবে না। ওরা কিন্তু ক্ষুধার্ত। সফল হওয়ার রসদ রয়েছে। আমার সমর্থন ওদের সঙ্গে থাকবে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Rohit Sharma | রোহিতের ওডিআই ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন, ২০২৭ বিশ্বকাপে কি দেখা যাবে না ‘হিটম্যান’কে

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্দরে এই মুহূর্তে...

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...