শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

BPL 2026 | বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, পণ্ড বিপিএলের দুটি ম্যাচ! অনিশ্চয়তার মুখে বিপিএলের ভবিষ্যৎ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল বাংলাদেশের ক্রিকেট (BPL 2026)। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের (COAB) দেওয়া বয়কটের আলটিমেটামে আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচটিও অনুষ্ঠিত হয়নি। বিসিবি নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দিলেও, তাঁর ‘পরিচালক’ পদ থেকে পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন জাতীয় ও ঘরোয়া ক্রিকেটাররা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যা ছয়টায় মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের মুখোমুখি হওয়ার কথা ছিল। টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিশিয়ালদের মাঠে দেখা গেলেও ড্রেসিংরুম ছিল ফাঁকা। কোনো দলের ক্রিকেটাররাই মাঠে আসেননি। মাঠের সীমানা দড়ি সরিয়ে ফেলা হয়েছে এবং পিচ ঢেকে দেওয়া হয়েছে। এর আগে দুপুরের নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস ম্যাচটিও একই কারণে পণ্ড হয়ে যায়।

বিকেলে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানিয়েছিলেন, বিসিবির পক্ষ থেকে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর নিশ্চয়তা পেলে তাঁরা সন্ধ্যার ম্যাচে মাঠে নামবেন। এরপরই বিসিবি নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। কিন্তু ক্রিকেটারদের দাবি ছিল তাঁর পূর্ণাঙ্গ পদত্যাগ। বিকেলে দ্বিতীয় দফায় সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা চেয়েছেন এবং স্পষ্ট করেছেন যে, পরিচালক পদ না ছাড়া পর্যন্ত ধর্মঘট চলবে।

ক্রিকেটারদের এই অনড় অবস্থানের মুখে বিপিএল কর্তৃপক্ষ ও বিসিবি চরম সংকটে পড়েছে। সূত্র মারফত জানা গেছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে চলতি বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার কথা গুরুত্ব সহকারে ভাবছে বোর্ড।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

T20 World Cup | ওয়াংখেড়েতে ‘সূর্য-রশ্মি’: আমেরিকার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারতকে বাঁচালেন সূর্যকুমার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে চেনা গ্যালারি, কিন্তু...

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...