শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

‘হ্যামলেট’-এর পালটা ‘জুলিয়াস সিজার’! শেক্সপিয়রকে হাতিয়ার করেই রাজ্যপালকে খোঁচা ব্রাত্যর

শেষ আপডেট:

কলকাতা: ফের প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল সংঘাত। রাজ্যপালকে ‘ম্যাকবেথ’ বা ‘জুলিয়াস সিজার’-এর মতো লাগছে বলে কটাক্ষ করলেন নাট্যকার তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার জ‌োড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল সেখানে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হলে তিনি চুপ করে থাকবেন না। এই প্রসঙ্গে তিনি উইলিয়াম শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটকের বিখ্যাত সংলাপ ‘টু বি অর নট টু বি’-র কথা তুলে ধরেন।

রাজ্যপাল বলেছিলেন, ‘রাজ্যে আইনগত ও সাংবিধানিক সংকট তৈরি হলে আমি রাজ্যপাল হিসেবে উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট-এর মতো টু বি অর নট টু বি-র সংশয় নিয়ে বসে থাকব না। কারণ, শিক্ষা আমাদের এটাই শেখায়।’ রাজ্যপালের ওই মন্তব্যের পরই রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে আসে। মঙ্গলবার রাজ্যের সাংবিধানিক প্রধানকে পালটা জবাব দিয়েছেন ব্রাত্য।

তিনি বলেছেন, ‘হ্যামলেট নয়, রাজ্যপালকে বরং ম্যাকবেথ বা জুলিয়াস সিজারের মতো লাগছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাতের প্রসঙ্গই উঠে এসেছে ব্রাত্যর বক্তব্যে। তাঁর কথায়, ‘ক্ষমতা গ্রাস করার এক মানসিকতা দেখা যাচ্ছে ওঁর মধ্যে। আমরা চাইছি, আলাপ আলোচনার ভিত্তিতে কাজ করতে। কিন্তু উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন। অনেকের ১০ বছরের অভিজ্ঞতা নেই। তাঁদেরও উপাচার্য নিয়োগ করছেন।’ ব্রাত্যর কটাক্ষ, ‘উনি নিজেই নিয়মের কথা বলেন। কিন্তু নিজেই নিয়ম ভাঙছেন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Chandrababu Naidu | দ্বিতীয় সন্তান নিলেই মিলবে ২৫ হাজার! রাজ্যে জন্মহার বাড়াতে চন্দ্রবাবু নাইডুর অভিনব প্রস্তাব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা...

Sukhoi Su-30 | অসমে ভেঙে পড়ল বায়ুসেনার সুখোই-৩০ যুদ্ধবিমান: নিহত ২ পাইলট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।অসমের কার্বি...

Russian Oil | মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ভারতীয় রিফাইনারিদের জন্য রুশ তেল ক্রয়ে ৩০ দিনের ‘সাময়িক ছাড়’ ঘোষণা আমেরিকার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা...

T20 World Cup | রুদ্ধশ্বাস জয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত! রবিবাসরীয় মেগা ফাইনালে প্রতিপক্ষ কিউয়িরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে ইতিহাস গড়ার পথে...