‘আমি নির্দোষ, অভিযোগ প্রমাণ হলে ফাঁসিতে ঝুলব’, মুখ খুললেন অভিযুক্ত কুস্তিকর্তা ব্রিজভূষণ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ‘আমি নির্দোষ, আমার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে ফাঁসিতে ঝুলে যাব’। আরও এক বার নিজেকে নির্দোষ বলে দাবি করে যৌন নিগ্রহের অভিযোগ নিয়ে মুখ খুললেন ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহ।

রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় ব্রিজভূষণ বলেছেন, কয়েক জন কুস্তিগির তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। কিন্তু বেশিরভাগ কুস্তিগিরই তাঁর পক্ষে আছেন বলে তিনি দাবি করেন। যারা যৌন নির্যাতনের অভিযোগ করছেন তাদের বাদ বাকি কুস্তিগিরদের জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্যিটা সামনে আসবে।’ ব্রিজভূষণ ভিডিওবার্তায় আরও বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হলে আমি ফাঁসিতে ঝুলে যাব। যারা অভিযোগ করছে তাদের কাছে কোনও ভিডিয়ো আছে যেখানে আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছি বা কাউকে ফোনে কিছু বলেছি। কোনও ভিডিয়ো নেই। কারণ আমি নির্দোষ।’’

এদিকে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণের গ্রেপ্তারির দাবিতে যন্তর মন্তরে ধর্না চালিয়ে যাচ্ছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগটের মতো কুস্তিগিররা। তাঁদের পাশে দাঁড়াতে উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব এবং হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক রওনা দিয়েছেন দিল্লি অভিমুখে। আর সেই কারণে যন্তর মন্তর-সহ গোটা দিল্লিতে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

 

 

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bandi Sanjay Kumar | ছেলের বিরুদ্ধে পকসো মামলা, ‘আইন সবার জন্য সমান’ বলে ছেলেকে পুলিশের হাতে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ চরম আইনি টানাপোড়েনের পর অবশেষে...

Kishanganj | বিয়ে বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! বাধা দিতেই লোহার রড দিয়ে পিটিয়ে খুন মহিলাকে

কিশনগঞ্জ: বিয়ের উৎসবের মাঝেই ভয়াবহ রক্তপাত। বিহারের কিশনগঞ্জ (Kishanganj)...