রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ব্রিজভূষণের বয়ান রেকর্ড, কুস্তিগীরদের যৌন হেনস্তার তদন্তে সিট গঠন দিল্লি পুলিশের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ অথা কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। অবশেষে সেই মামলায় ব্রিজভূষণের বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ। শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করতে সিট গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ভিনেশ ফোগাট সহ ৭ জন কুস্তিগীর। তবে অভিযোগ করলেও দিল্লি পুলিশের তরফে এফআইআর দায়ের হয়নি বলে জানা গিয়েছে। এরপর এফআইআর দায়ের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানায় কুস্তিগীররা। গত ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশে ব্রিজভূষণের বিরুদ্ধে দু’টি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। তবে এফআইআর দায়ের করার পর বেশ কিছুদিন কেটে গেলেও ব্রিজভূষণের বয়ান রেকর্ড হয়নি। তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে দিল্লি পুলিশ। অবশেষে সেই বয়ান রেকর্ড করা হল। জানা গিয়েছে, ব্রিজভূষণ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, এদিন ব্রিজভূষণ ছাড়াও আরেক অভিযুক্ত বিনোদ তোমারের বয়ানও রেকর্ড হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Asha Bhosle Passes Away | ক্যাবারে থেকে ক্ল্যাসিকাল, সব সুরেই যাঁর অবাধ যাতায়াত— বিদায় অপরাজেয় আশা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংগীতের আকাশ থেকে খসে...

Asha Bhosle Passes Away | সুরের আকাশে নক্ষত্র পতন, ৯২ বছর বয়সে সুরোলোকে পাড়ি দিলেন কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী আশা ভোঁশলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম...

Petrol Diesel Price | মধ্যবিত্তের স্বস্তি না অস্বস্তি? রবিবারের সকালে পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বিশ্বজুড়ে...

IPL | আইপিএলে চেন্নাইয়ের ‘দাপুটে’ প্রত্যাবর্তন: দিল্লিকে হারিয়ে খাতা খুলল সিএসকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টানা তিন ম্যাচে হারের পর...