দুঃস্বপ্ন দূর করতে চান? বাড়িতে আনুন ড্রিম ক্যাচার, জেনে নিন দিক নির্ধারণ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ড্রিম ক্যাচার, নামটা হয়তো এখন কমবেশি সকলেই জানেন। শুধু জানেন বললে ভুল হবে। অনেকের বাড়িতেই দেখা যায়। জিনিসটি যেমন বাড়ির শোভা বৃদ্ধি করে, তেমনই শুভশক্তির সঞ্চার করে। দুঃস্বপ্ন দূর করে, ইতিবাচক শক্তি বাড়িতে বয়ে আনে। তবে যেকোনও দিকেই ড্রিম ক্যাচার রাখা যায় না। ড্রিম ক্যাচার রাখার নির্দিষ্ট জায়গা রয়েছে।

এই ড্রিম ক্যাচারের জন্ম আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বে তা জনপ্রিয়। প্রায় সবাই বাড়িতে তা রাখতে পছন্দ করেন। পাথর, পুঁথি, পালক, কাঠের ফ্রেমে তৈরি ড্রিম ক্যাচার যেমন ঘরের শোভা বৃদ্ধি করে। তেমনই বাড়িকে কুনজর থেকে দূরে রাখে। আসুন তবে জেনে নেওয়া যাক কোথায় ড্রিম ক্যাচার রাখলে শুভ শক্তির সঞ্চার হবে…

যদি আপনি রোজ দুঃস্বপ্ন দেখেন তবে শোবার ঘরের জানালায় বা বিছানার কাছে ড্রিম ক্যাচার রাখতে পারেন।

ড্রয়িং রুমের প্রধান দরজায় ড্রিম ক্যাচার টাঙালে শুভ শক্তির সঞ্চার হবে।

এছাড়া, গাড়িতে ও আপনার অফিসের ডেস্কেও রাখতে পারেন ড্রিম ক্যাচার। তাতে দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনই কুনজর থেকেও বাঁচবেন আপনি।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...

Recipe | কম তেলেই বাজিমাত! মুখে স্বাদ ফেরাতে আজই বানান সেদ্ধ চিকেনের ভর্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাঁসফাঁস গরম আর অস্বস্তিকর আবহাওয়ায়...

Recipe | টিফিন কৌটোতেই কেল্লাফতে! চটজলদি বানিয়ে নিন কুমড়োপাতা চিংড়ি ভাপা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যাচপ্যাচে গরমে ঘাম আর আগুনের...