শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Al Falah University | আর্থিক জালিয়াতির মামলায় ধৃত আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আর্থিক জালিয়াতির মামলায় গ্রেপ্তার আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের ভাই। ধৃতের নাম হামুদ আহমেদ সিদ্দিকী। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। রবিবার মধ্যপ্রদেশ পুলিশ হায়দরাবাদ থেকে হামুদকে গ্রেপ্তার করেছে। ২৫ বছর আগে মধ্যপ্রদেশে একটি বড় আর্থিক জালিয়াতির পরিকল্পনায় অভিযুক্ত তিনি।

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসকের। বিস্ফোরণে প্রধান অভিযুক্ত উমর উন নবি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এনিয়ে চাপে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান জাভেদ সিদ্দিকীর ভাই হামুদকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ।

ভুয়ো বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠা করে শত শত বাসিন্দাকে আমানত দ্বিগুণের টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ রয়েছে হামুদের বিরুদ্ধে। কেলেঙ্কারি ফাঁস হতেই ২০০০ সালে তিনি নিখোঁজ হয়ে যান। পুলিশ কয়েক দশক ধরে তাঁকে খুঁজছিল। অবশেষ গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার প্রেক্ষিতে দিল্লি পুলিশ আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানকে দুটি সমন পাঠিয়েছে বলে সোমবার এক কর্মকর্তা জানিয়েছেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

SIR | রাজ্যে এসআইআরে গ্রহণযোগ্য নথি ‘স্থায়ী বসবাসের শংসাপত্র’! নয়া নির্দেশিকা জারি কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড়...

Sikkim Earthquake | ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম! কম্পন অনুভূত শিলিগুড়ি-জলপাইগুড়িতেও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম...

Bangladesh | হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার হয়েছিলেন, বাংলাদেশের জেলেই মৃত্যু প্রাক্তন মন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জেলবন্দি অবস্থায় মৃত্যু হল আওয়ামি...

India match boycott Pakistan | শ্রীলঙ্কার ‘হুমকি’ ও আইসিসি-র চাপে কোণঠাসা পিসিবি, ভারত ম্যাচ নিয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের...