Mathabhanga | সীমান্তে ফের চলল গুলি! মাথাভাঙ্গায় বিএসএফের গুলিতে মৃত্যু হল বাংলাদেশি পাচারকারীর

শেষ আপডেট:

মাথাভাঙ্গা: বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহারের (Cooch Behar) ভারত-বাংলাদেশ সীমান্তে ফের বিএসএফের (BSF) গুলিতে এক পাচারকারীর মৃত্যু হল। মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ মাথাভাঙ্গা-১ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব নলঙ্গিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আলি মিয়াঁ (৩৫)। তিনি বাংলাদেশের রংপুর জেলার পাটগ্রাম থানার ধবলগুড়ির বাসিন্দা।

সীমান্ত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ পূর্ব নলঙ্গিবাড়ির সাতগ্রাম সীমান্ত চৌকির কাছে কাঁটাতারের বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশে (Bangladesh) গোরু পাচারের চেষ্টা করছিল একদল দুষ্কৃতী। বিষয়টি বিএসএফ জওয়ানদের নজরে আসতেই তাঁরা বাধা দেন। অভিযোগ, সেই সময় পাচারকারীরা জওয়ানদের ওপর চড়াও হলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। গুলিতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে দুটি গোরুও উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ভোরেই মাথাভাঙ্গা থানার পুলিশ (Mathabhanga Police) ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে আসে। বুধবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর মৃতদেহটি বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশ বা পাচারের চেষ্টা নতুন ঘটনা নয়। এর আগেও বিএসএফের গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে, তবুও পাচার বন্ধ হয়নি। তবে ভোটের এই উত্তপ্ত আবহে সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু এবং চাঞ্চল্যকর পাচারের চেষ্টার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইকে হারাল হায়দরাবাদ: অভিষেকের রেকর্ড বিধ্বংসী ফিফটি, লিগ টেবিলের সেরা চারে সানরাইজার্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর হাই-ভোল্টেজ ম্যাচে...

Patiram | ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত পতিরাম, উপড়ে পড়ল বহু গাছ

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আচমকাই ঝড়ের...

Phansidewa | অনুমতি ছাড়াই তৃণমূলের পথসভা! পুলিশি মদতের অভিযোগে সরব বিজেপি, ঘেরাও থানা

ফাঁসিদেওয়া: অনুমতি না থাকা সত্ত্বেও তৃণমূলের পথসভা (TMC Rally)...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...