গোরু পাচারে বিএসএফ যোগ! অনুব্রত’র বিরুদ্ধে চার্জশিটে উল্লেখ ইডি’র

শেষ আপডেট:

নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পেশ করা ইডি’র চার্জশিটে বিপাকে কেন্দ্রেরই বাহিনী। বাংলাদেশে গোরু পাচারে বিএসএফ যোগের কথা চার্জশিটে উল্লেখ করল ইডি। ইডির চার্জশিটে বলা হয়েছে, রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সীমান্তের নির্দিষ্ট জায়গা খুলে দিত বিএসএফ। এরপর পাচার চলত। চার্জশিটে এও উল্লেখ রয়েছে, গোরুর সংখ্যা গুণে তা বাবদ যে কমিশন তা দেওয়া হত বিএসএফ কর্তাদের। অনুব্রত মণ্ডলের নির্দেশে পুলিশ বীরভূম থেকে মুর্শিদাবাদে গোরু বোঝাই ট্রাক পাঠাতে সাহায্য করত। বোঝার জন্য সেইসব ট্রাকচালকদের হাতে একটি নির্দিষ্ট ছাপ দেওয়া টোকেন থাকত।

এদিকে বিএসএফের প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এনিয়ে শুরু থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করছিল তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘ইডি চার্জশিটে বিএসএফের কথা বলেছে। বিএসএফ চালায় কে? অমিত শা। তাহলে তাঁকে কেন এজেন্সি ধরছে না?’। বিএসএফের ভূমিকা নিয়ে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আক্রমণ শানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, গোরু পাচারটা হত কীভাবে? গোরুতো পিঁপড়ে নয় যে কাঁটাতারের নীচ দিয়ে গলে যাবে, পাখিও নয় যে উড়ে যাবে। যদিও এই নিয়ে পালটা বলেছে বিজেপিও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, বিএসএফ তো অনুব্রতকে গোরু পাচার করার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠায়নি। তবে বিএসএফের যোগের কথা উঠতেই সীমান্তে সুরক্ষার বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Sonia Gandhi Hospitalised | হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধি, অস্ত্রোপচার ঘিরে বাড়ছে উদ্বেগ!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অন্দরে ও জাতীয় রাজনীতিতে...

PM Narendra Modi Convoy | জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ! মোদির কনভয়ে ৫০ শতাংশ কাটছাঁট, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে জোর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি...

Gold-Silver Import Duty Hike | বাণিজ্য ঘাটতি মেটাতে কেন্দ্রের বড় দাওয়াই, সোনা-রুপোর আমদানি শুল্ক বাড়ল দ্বিগুনেরও বেশি!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ইরান-আমেরিকা যুদ্ধের আবহে দেশের টালমাটাল...

Prateek Yadav | ভাইকে হারালেন অখিলেশ! মাত্র ৩৮ বছরেই জীবনাবসান মুলায়ম-পুত্র প্রতীক যাদবের 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের রাজনীতিতে বড়সড়ো শোকের ছায়া।...