Hili | গৃহবধূকে মারধরের অভিযোগ, নিশানায় বিএসএফ

শেষ আপডেট:

বিধান ঘোষ,হিলি: বাংলার বাড়ি নির্মাণে চোখ রাঙানি বিএসএফের। সহযোগিতার জন্য অনুরোধ করেও জওয়ানের হাতে বেধড়ক মার ও শ্লীলতাহানির শিকার গৃহবধূ। রবিবার রাতে ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে হিলি থানার কাছাকাছি একটি গ্রামে। ঘটনায় সীমান্তে বিএসএফের দৌরাত্ম্যে ক্ষুদ্ধ বাসিন্দারা। রাতে প্রাথমিক চিকিৎসার পরে সুবিচারের দাবিতে হিলি থানায় দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনায় বিএসএফের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

হিলি থানা এলাকায় একটি গ্রামের বাসিন্দা ওই গৃহবধূ। তাঁর বাড়ি থেকে ৩০ মিটার দূরত্বে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে সম্প্রতি বাড়ি তৈরির কাজ করছিলেন ওই গৃহবধূর স্বামী। রবিবার সন্ধ্যার বাড়ি তৈরির কাজ চলতে থাকায় সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ান কাজ বন্ধের নির্দেশ দেন। জওয়ানের নির্দেশের পরে তাঁরা আরও কিছু সময় কাজ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। অভিযোগ, তারপরে ওই জওয়ান গালিগালাজ শুরু করেন। যার জেরে দুপক্ষের মধ্যে বিবাদ তৈরি হয়।

দু’পক্ষের বিতণ্ডার পর বাড়ি তৈরির কাজ বন্ধ করে পরিবার নিয়ে খেতে বসেছিলেন চৌহান দম্পতি। অভিযোগ, ওই সময় অতর্কিতে বিএসএফ হামলা চালায়। নির্বিচারে মারধর শুরু করে একদল বিএসএফ জওয়ান। গৃহবধূর হাতে ও পায়ে সজোরে লাঠি দিয়ে মারে এক পুরুষ জওয়ান। আটকাতে গিয়ে আক্রান্ত হয় ওই গৃহবধূর কিশোরী কন্যা। ঘটনায় প্রাণনাশের হুমকি দেয় বিএসএফ জওয়ানের দলটি। রাতেই ঘটনাটি স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানায় নির্যাতিতার পরিবার। তারপরে প্রাথমিক চিকিৎসা করিয়ে বিচারের দাবিতে লিখিত অভিযোগ দায়ে করেন নির্যাতিতা গৃহবধূ। সোমবার সকাল থেকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এপ্রসঙ্গে নির্যাতিতা গৃহবধূর দাবি, তাঁরা বাড়ি তৈরির কাজ করছিলেন। সন্ধে ৬টার দিকে এক জওয়ান কাজ বন্ধ করতে বলেন। জবাবে তাঁরা বলেন, একটু মশলা বাকি রয়েছে, সেটুকু দিয়ে আপাতত কাজ শেষ করে নেবেন।

কিন্তু এরপর ওই জওয়ান তাঁদের গালিগালাজ শুরু করে। একইসঙ্গে তাঁদের বিরুদ্ধে পালটা অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ তোলেন। তখন কাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিবারের সকলে মিলে রাতের খাওয়ার সময় অতর্কিতে হামলা চালায় বিএসএফ জওয়ানের একটি দল। অন্তত চারজন জওয়ান ছিলেন। অভিযোগ, রাস্তা বন্ধ করে প্রতিবেশীদের আসতেও দিচ্ছিলেন না। বাড়ির ভেতরে ঢুকে বেধড়ক মারধর শুরু করে তাঁরা। ঘটনার জেরে ওই গৃহবধূর হাতে ও পায়ে আঘাত লেগেছে। তাঁর কিশোরী মেয়ের গায়েও জওয়ান হাত দিয়েছে বলে ওই গৃহবধূর অভিযোগ। প্রাথমিক চিকিৎসার পর তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন।

বিএসএফের বক্তব্যের জন্য হিলি বিওপিতে যোগাযোগ করা হলে, বিওপির সদরে কর্তব্যরত বিনয়কুমার সিং নামে এক জওয়ান জানান, সংবাদমাধ্যমের সঙ্গে তাঁরা কথা বলেন না। এপ্রসঙ্গে হিলি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু করা হয়েছে।’

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | এবার জিটিএ দুর্নীতির হিসেব-নিকেশ! উত্তরকন্যা থেকে বড় বার্তা শুভেন্দুর  

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গের প্রশাসনিক সংস্কৃতিতে এক বড়সড় পরিবর্তনের বার্তা দিলেন...

Gangarampur Arms Recovery | গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়িতে পুলিশের হানা, উদ্ধার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গুলি

গঙ্গারামপুর: রাজ্যে বিধানসভা নির্বাচন পরবর্তী সময়েও জেলাগুলিতে অবৈধ অস্ত্র...

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...