শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Buddhadeb Bhattacharjee | আর গড়াবে না সাদা অ্যাম্বাসেডরের চাকা! ভেবেই বাকরুদ্ধ গাড়ির চালক সত্য ঘোষ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গাড়ির নম্বর প্লেটে জ্বলজ্বল করছে WB06002। এই গাড়ি পাম অ্যাভিনিউতে দাঁড়ালেই, সকলেই জানতেন বুদ্ধদেব ভট্টাচার্য এলেন। রাজনৈতিক সমাবেশ কিংবা অন্য যেকোনও ক্ষেত্রে তাঁর সবসময়ের সঙ্গী ছিল সাদা অ্যাম্বাসেডর। তিনি আর নেই। পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকগামী হয়েছেন। কিন্তু রেখে গেলেন সেই সাদা অ্যাম্বাসাডর ও গাড়ির চালক সত্য ঘোষকে। এক-দুটি বছর নয়, দীর্ঘ ৯১ সাল থেকে বুদ্ধবাবুর ছায়াসঙ্গী তিনি। যাকে বছরের পর বছর এদিকে-ওদিকে নিয়ে গিয়েছেন, আজ তাঁর মৃত্যুতে বাকরুদ্ধ সত্য ঘোষ। হাপুস নয়নে কাঁদতে কাঁদতে শুধু বললেন, ‘এভাবে চলে গেলেন।’

৮ অগাস্ট ২০২৪, মানুষের মননে গেঁথে রাখার মত একটি দিন। আজ সকালে প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর প্রয়াণের খবর আসতেই ক্রমেই ভিড় বাড়ছে তাঁর পাম অ্যাভিনিউ এর বাড়িতে। এত ভিড়ের মাঝে ঠায় দাঁড়িয়ে সাদা অ্যাম্বাসেডরটি। না এই গাড়ির চাকা আর গড়াবে না, গাড়িতে চড়বেন না বুদ্ধবাবু। তাঁর এই অনুপস্থিতি যিনি ভীষণভাবে অনুভব করছেন, তিনিই তাঁর গাড়ির চালক সত্য। তাই তো কথা বলার শক্তিটুকুও আজ তাঁর নেই।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Sonia Gandhi | ‘নেহরুকে অপমান করা শাসকগোষ্ঠীর মূল লক্ষ্য’, বিজেপিকে তোপ সোনিয়ার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP) কড়া...

Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের...

Sonali Bibi | ‘ফিরে এলাম! মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ,’ দেশে ফিরেই কৃতজ্ঞতা প্রকাশ অন্তঃসত্ত্বা সোনালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে ফিরলেন সোনালি বিবি (Sonali...

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার...