Bull attack | খ্যাপা ষাঁড়ের তাণ্ডব, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে পশুটিকে গোশালায় পাঠালেন বনকর্মীরা   

শেষ আপডেট:

চালসাঃ গত কয়েকদিন ধরে চালসা সহ সংলগ্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছিল  একটি ষাঁড়। ওই ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হন তিন স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল সমগ্র এলাকায়। স্থানীয় জনগণের দাবির ভিত্তিতে সোমবার সকালে সাতখাইয়া এলাকায় ওই ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ে যাওয়া হয় শালবাড়ি গোশালায়। এরপরেই আতঙ্কমুক্ত হয় এলাকাবাসী।

এতদিন বাইসন, চিতাবাঘ বা অন্যান্য বন্যপ্রাণীকে ঘুমপাড়ানি গুলির সাহায্যে নিস্তেজ করে জঙ্গলে ফেরাতে শোনা গিয়েছে। এবার বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি চালালেন একটি ষাঁড়কে। ঘটনাটি চালসা এলাকার। এদিন সকালে বনদপ্তরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা ঘুমাপাড়ানি গুলির সাহায্যে কাবু করে উন্মত্ত ষাঁড়টিকে পাঠিয়ে দেওয়া হয় গোশালায়। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘এদিন সকলের উপস্থিতিতে ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে করা হয়। ব্লক প্রাণি সম্পদ আধিকারিকের পরামর্শে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এলাকার বাসিন্দা সঞ্জীব জোশী বলেন, ‘গত কয়েকদিন ধরেই ষাঁড়টি  এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। ষাঁড়টিকে ঘুমপাড়ানি গুলি করে নিয়ে যাওয়ায় এলাকার জনগণ আতঙ্ক মুক্ত হল। এর জন্য এলাকার জনগণ প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন। বর্তমানে ষাঁড়টি রয়েছে শালবাড়ির গোশালায়।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Siliguri | অপসারিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন

শিলিগুড়ি: অপসারিত শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের মেয়র পারিষদ দিলীপ বর্মন।...