শিং দিয়ে গুঁতোনোর বদলা, ষাঁড়ের গলায় এলোপাতাড়ি কোপ

শেষ আপডেট:

বীরপাড়া: শিং দিয়ে গুতো দিয়েছিল ষাঁড়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বীরপাড়া চা বাগানের চৌকিদার সুশীল মিনজ। বদলা নিতে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ মারতে থাকে ষাঁড়টির গলায় ও পায়ে। রক্তাক্ত হয়ে রনে ভঙ্গ দেয় ষাঁড়টি। মঙ্গলবার বীরপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে ঘটনাটি ঘটেছে। বুধবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভ ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

যেভাবে কোপানো হয়েছে ষাঁড়টিকে বাঁচানো অসম্ভব বলে এক পশু চিকিৎসক জানিয়েছেন। এলাকার বাসিন্দা কৃষ্ণ শা জানান, তিনি ষাঁড়টি কিনে ধর্মের নামে ছেড়ে দেন। সাধারণত বীরপাড়া বাজারে ঘোরাঘুরি করে সেটি। তবে দিন দু’য়েক আগে লোকালয় লাগোয়া চা বাগানে ঘাস খেতে ঢুকেছিল। বুধবার সেটিকে বাগানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খোঁজখবর নিয়ে সুশীলের কীর্তির কথা জানতে পেরে রাম সেতু নামে একটি সংগঠনের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। তবে অভিযুক্ত চৌকিদার সুশীলের দাবি, তাকে একাধিকবার শিং দিয়ে গুঁতো মেরেছিল ষাঁড়টি। প্রাণ বাঁচাতেই সে ছুরি নিয়ে ষাঁঢ়টির ওপর চড়াও হয়। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...