Buniadpur Station | পানের পিক ফেললেই ৫০০, সুখটানে ২০০! জরিমানার ভয়েই ‘চকচকে’ বুনিয়াদপুর স্টেশন

শেষ আপডেট:

অনুপ মণ্ডল, বুনিয়াদপুর: জরিমানায় ভোলবদল! স্টেশন (Buniadpur Station) চত্বর পরিষ্কার রাখার জন্য বিস্তর নিষেধাজ্ঞা, সচেতনতায় জোর দিয়েছিল রেল। কিন্তু অসচেতন যাত্রীরা তা কার্যত তোয়াক্কাই করেন না। যত্রতত্র পান ও গুটখার পিক ফেলা, ট্রেনের অপেক্ষায় থেকে সিগারেটের সুখটানকে তাঁরা অভ্যাসে পরিণত করে নিয়েছিলেন। তাতে এবার বাদ সেধেছে আরপিএফের জরিমানা। আর তাতেই পালটে গিয়েছে বুনিয়াদপুর রেলস্টেশনের পরিবেশটা। এনএসজি-৫ ক্যাটিগোরিতে থাকা স্টেশনটি এখন পরিচ্ছন্নতার দিক থেকে টেক্কা দিচ্ছে অনেক স্টেশনকেই। আরপিএফ সূত্রে খবর, গত পাঁচ মাসে এই সংক্রান্ত জরিমানা থেকে আদায় হয়েছে প্রায় চার লক্ষ টাকা। বুনিয়াদপুর আরপিএফ পোস্ট কমান্ডার কৃষ্ণেন্দু দাস বলছেন, স্টেশন চত্বরে শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। যাত্রী বা দর্শনার্থী, নিয়ম ভাঙলে কারও ছাড় নেই।’

স্টেশন পরিসর নোংরা করলে পাঁচশো টাকা, ধূমপান করলে দুশো টাকা- নানা ক্ষেত্রে এমন জরিমানার অঙ্ক লেখা রয়েছে স্টেশন চত্বরে। স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এমন বোর্ড থাকায় তা যাত্রীদের নজরে পড়া স্বাভাবিক। কিন্তু নজরে পড়লেও ‘কিছু হবে না’ সিদ্ধান্ত নিয়ে অধিকাংশ যাত্রী নিজেদের কাজটি সেরে ফেলতেন এতদিন। কিন্তু এখন নিয়ম ভাঙার ক্ষেত্রে জরিমানার অঙ্ক গুনতে হওয়ায় সতর্ক প্রায় প্রত্যেকেই। আরপিএফ আধিকারিকদের বক্তব্য, জরিমানায় জোর দেওয়ার পর থেকেই যাত্রীরা অতিমাত্রায় সতর্ক ও সচেতন হয়েছেন। স্টেশনের প্রবেশপথ, বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, ফুটওভার ব্রিজে নজরদারি চলছে এক কিলোমিটার জায়গাজুড়ে। সিসিটিভি পর্যবেক্ষণের পাশাপাশি আরপিএফ কর্মীরা নিয়মিত টহল দিচ্ছেন। মাঝে মাঝে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোনও। কমান্ডার কৃষ্ণেন্দু বলছেন, ‘স্টেশন ও সংলগ্ন এলাকা শুধু যাত্রীদের যাতায়াতের জায়গা নয়, জনপরিসরও। একে পরিষ্কার রাখা সকলের দায়িত্ব। আমরা শুধু আইন প্রয়োগ করছি না, সচেতনতা বাড়ানোর চেষ্টাও করছি।’ স্থানীয় বাসিন্দা নীলাঞ্জন মণ্ডল মনে করেন, ‘কড়াকড়ির ফলে পরিবেশের উন্নতি হয়েছে।’ তবে জরিমানার আগে আরও বেশি প্রচার ও সচেতনতার প্রয়োজন ছিল বলে মনে করেন অনেকে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ মাসে ধূমপান, পানের পিক ফেলা এবং নোংরা করার অপরাধে জরিমানা বাবদ যে অর্থ আদায় হয়েছে, তার ধারেকাছে নেই গত কয়েক বছরের এই সংক্রান্ত আদায়কৃত টাকা। এক আধিকারিক বলছেন, জরিমানা আদায়ে আরও জোর দেওয়া হবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Madhyamik Result 2026 | মাধ্যমিকে রাজ্যে নবম করণদীঘির বিবেক, তিন বিষয়ে ১০০-তে ১০০ পেয়ে লক্ষ্য এখন আইআইটি

করণদীঘি: উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার মুকুটে যুক্ত হলো...

Tamal Ghosh | ‘বুলু চিক বড়াইকের কারণেই হার!’ বিস্ফোরক অভিযোগে জেলা তৃণমূলের পদ ছাড়লেন তমাল ঘোষ

মালবাজার: রাজ্যে তৃণমূলের (TMC) পরাজয়ের পর জেলা স্তরে পদত্যাগের...