শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Buxa | বক্সায় ফিরছে হারানো রাজত্ব! এবার ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল ক্লাউডেড লেপার্ডের ছবি

শেষ আপডেট:

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: বক্সা টাইগার রিজার্ভে বাঘের ছবি দেখা গিয়েছিল গত ১৫ জানুয়ারি (Buxa)। এবার ট্র্যাপ ক্যামেরায় (Trap camera) ধরা পড়ল ক্লাউডেড লেপার্ড বা মেঘলা চিতাবাঘের ছবি (Clouded Leopard)। বুধবার বক্সা টাইগার রিজার্ভের তরফে ট্র্যাপ ক্যামেরায় পাওয়া ছবিটি প্রকাশ্যে আনা হয়। আধিকারিকরা জানিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে এই ছবি ধরা পড়েছে। তবে ঠিক কবে এই ছবি ট্র্যাপ ক্যামেরায় এসেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বক্সা টাইগার রিজার্ভে বিরল প্রজাতির এই প্রাণীর ছবি দেখা যাওয়ায় খুশির আমেজ বনকর্মীদের মধ্যে। বক্সা পাহাড়ে ক্লাউডেড লেপার্ড রয়েছে তা অবশ্য আগেও নজরে এসেছিল। ২০২২ সালে একটি ছবিও প্রকাশ করা হয়েছিল। ২০২৪ সালে নিউল্যান্ডস এলাকায় ক্লাউডেড লেপার্ডের দেহ উদ্ধার হয়। কোনও প্রাণীর হামলায় ওই ক্লাউডেড লেপার্ডের মৃত্যু হয়েছিল বলে জানানো হয়েছিল। তবে এবার ফের ক্লাউডেড লেপার্ডের ছবি ধরা পড়ল।

বক্সা টাইগার রিজার্ভের ডিএফডি (পশ্চিম) হরিকৃষ্ণান পিজে বলেন, ‘বক্সায় ক্লাউডেড লেপার্ড থাকার পরিবেশ রয়েছে। বিভিন্ন সময় ক্লাউডেড লেপার্ডের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে ছবি পাওয়া মুশকিল ছিল। তবে এবার ট্র্যাপ ক্যামেরায় ছবি উঠেছে।’

বাঘ শুমারির জন্য বক্সার দুই ডিভিশনে একাধিক ট্র্যাপ ক্যামেরা লাগানো হয়েছে। সেই ট্র্যাপ ক্যামেরাগুলি থেকে নিয়মিত তথ্য নিচ্ছেন আধিকারিকরা। বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বক্সার পশ্চিম ডিভিশনে লাগানো ট্র্যাপ ক্যামেরায় ক্লাউডেড লেপার্ডের ছবিটি পাওয়া যায়।

বনকর্তারা জানাচ্ছেন, বর্তমানে বিশ্বজুড়ে বিরল প্রজাতির এই ক্লাউডেড লেপার্ডের সংখ্যা খুবই কম। প্রায় ১০ হাজার ক্লাউডেড লেপার্ড এখন অবশিষ্ট রয়েছে। গত ৬০ বছরে এই প্রজাতির বন্যপ্রাণীরা কমপক্ষে ৩৫ শতাংশ কমেছে। শুধুমাত্র পাহাড় লাগোয়া ঘন জঙ্গলেই এখন ক্লাউডেড লেপার্ড দেখা যায়। এদিকে, একদিকে রয়েল বেঙ্গল টাইগার, অন্যদিকে ক্লাউডেড লেপার্ডের ছবি সামনে আসায় বন দপ্তরের তরফে নজরদারিও বাড়ানো হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

North Malda Railway Stoppage | উত্তর মালদায় রেল বিপ্লব, ৪ স্টেশনে শুরু হল মালদা টাউন-এনজেপি ট্রেনের স্টপেজ, উদ্বোধন করলেন সাংসদ খগেন মুর্মু

সামসী: উত্তর মালদাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে মালদা টাউন...

Balurghat | অন্ধ ঠাকুমার একমাত্র ‘চোখ’ এই নাতি! শৈশব তুচ্ছ করে ঠাকুমার যষ্ঠি ১৪-র বিজয়

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: দুপুর গড়িয়ে গেলে চকশ্যাম নয়াপাড়ার কুঁড়েঘরটার...

CM Mamata Banerjee | ‘ভালোবাসা দীর্ঘজীবী হোক’, রবীন্দ্র-ছোঁয়ায় প্রেমদিবসের শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের হাওয়ায় এখন প্রেমের মরশুম।...

Uttar Dinajpur | উঠোনে বাবার নিথর দেহ, পরীক্ষাকেন্দ্রে কলম হাতে সাজিদ! শোককে শক্তি করে জীবনের পরীক্ষা লড়াকু ছাত্রের

মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: পরীক্ষার প্রস্তুতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সহপাঠীদের...