সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

By-Election Bengal | ছয়ে-ছয় বাংলায়, উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের চার কেন্দ্রেও জয়জয়কার তৃণমূলের  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গণনা শুরু হতেই একেবারে তৃণমূলের জয়জয়কার। বাংলার ৬ কেন্দ্রের উপনির্বাচনে সব ক’টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ৫ আসনে বিজেপি প্রার্থীরা দ্বিতীয় স্থানে থাকলেও অন্য কথা বলছে একমাত্র হাড়োয়া সেখানে আবার দ্বিতীয় স্থানে রয়েছেন বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম গাজি। গণনা শেষে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম। চতুর্দশ রাউন্ডের গণনা শেষে হাড়োয়ায় ১ লাখ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল। তৃণমূলের রবিউল পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৭২টি ভোট। আইএসএফের পিয়ারুল পেয়েছেন ২৫ হাজার ৬৮৪ ভোট। স্বাভাবিকভাবেই সেখানে উচ্ছ্বাস শাসক শিবিরে।

পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়ে যাওয়ার পর নৈহাটি ছিল বিধায়কশূন্য। সেই আসনে উপনির্বাচনে পার্থকেও জয়ের ব্যবধানে টপকে গেলেন তৃণমূল প্রার্থী সনৎ দে। নৈহাটি উপনির্বাচনের গণনা শেষ। দশম রাউন্ডের গণনা সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল প্রার্থী সনদ দে ৪৮,৮৭৯ ভোটে জয়ী হয়েছেন। জয়ের পর সনৎ দে বলেন, “এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হল, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।”

এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমিক বললেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপপ্রচার যে মানুষ মানেনি, তার প্রতিফলন। তিনি আরও বলেন, নির্বাচনের আগেই বলেছিলাম, নৈহাটির মানুষ নিশ্চিত ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা রাখে। আমি নৈহাটির কর্মীদের বলেছিলাম, দিদিকে আমি কথা দিয়ে এসেছি, ন্যূনতম ৪০ হাজার ভোটে উপনির্বাচনে জিতবে তৃণমূল’।

মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। ১৭ রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছেন ৩৩ হাজার ১৯০ ভোটে। পোস্টাল ব্যালট বাদে তৃণমূল পেয়েছে ১ লাখ ১৪ হাজার ১৪৬ ভোট। বিজেপি পেয়েছে ৮০ হাজার ৯৫৬ ভোট।

তালডাংরায় জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। তিনি জয়ী হয়েছেন ৩৩ হাজার ৮৫৬ ভোটে।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভোটের ফলাফল ‘প্রত্যাশিত’ই হয়েছে। তবে মাদারিহাটে ‘লড়াই’ হবে বলে তিনি ভেবেছিলেন। লড়াই হয়নি। বিজেপি কার্যত ‘আত্মসমর্পণ’ই করেছে শাসক শিবিরের কাছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Jangipur | কেউ শুনল না আর্ত চিৎকার! মেলার রাইডে পোশাক আটকে মৃত্যু নাবালিকার

জঙ্গিপুর: মেলার আনন্দের মুহূর্ত বদলে গেল শোকের আবহে। সন্ধ্যায়...

India vs South Africa | ধর্মশালায় ভারতের দাপট, প্রোটিয়াদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-১ লিড

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়...

GOAT Tour | ওয়াংখেড়ের বুকে ‘স্বপ্নের সওদাগর’: মেসি-দর্শনের অভূতপূর্ব ইতিকথা, কেন পারল না যুবভারতী?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতীর হাজার হাজার দর্শক যে...

Lionel Messi | মুম্বইয়ে ফুটবলের মহাতারকা, রবির সন্ধ্যায় মেসিকে ঘিরে উদ্বেল ওয়াংখেড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হায়দরাবাদের পর ভারত সফরের দ্বিতীয়...