প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটের দায়িত্বে এবার বাঙালি আধিকারিক, নির্দেশ আদালতের

শেষ আপডেট:

কলকাতা: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই সিটের দায়িত্বে এবার বাঙালি আধিকারিক। ধরমবীর সিংহকে সরিয়ে কল্যাণ ভট্টাচার্যকে দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির মামলার শুনানি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলাকালীন সিটের সব দায়িত্ব থেকে সরতে চেয়ে আবেদন জানিয়েছিলেন এই সিবিআই আধিকারিক। এমনকি সিবিআইয়ের চাকরি ছাড়তে চান বলেও জানান তিনি। সেইসময় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, কোনও বাঙালি আধিকারিককে সিটের মাথায় আনার। এরপর থেকে বিষয়টি বিচারাধীন ছিল। তবে এই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে বিচারপতি সিংহের বেঞ্চে এসেছে। সেখানেও একই ইচ্ছাপ্রকাশ করেন ধরমবীর। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, ধরমবীর স্বেচ্ছাবসর নিতে চান। এরপরই বিচারপতি সিংহের বেঞ্চ এই সিদ্ধান্ত নেয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Kalyan Banerjee | ‘ডানা ছাঁটা’ গেল বারাসতের সাংসদের! কাকলিকে সরিয়ে লোকসভায় তৃণমূলের ‘মুখ্যসচেতক’ কল্যাণ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজনীতিতে শেষ কথা বলে কিছু...

Marco Rubio Kolkata Visit | ১৪ বছরের ‘বনবাস’ শেষ, রাজ্যে সরকার বদলাতেই কলকাতায় পা রাখছেন মার্কিন বিদেশসচিব!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক অদ্ভুত ও বিস্ময়কর সমাপতন...

Nisith Pramanik | নতুন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে ফোনালাপ সৌরভের! কী কথা হল দুজনের?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব...

Bardhaman | উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়! খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান...