মমতা-অভিষেকের পাড়ায় গ্রুপ ডি’র মিছিলে না, রুট বদল হাইকোর্টের

শেষ আপডেট:

কলকাতা: গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় করা যাবে না। এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এমনকি মিছিল মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে কালীঘাট পর্যন্তও নিয়ে যাওয়া যাবে না।

বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত এই মিছিল করার অনুমতি চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা শর্তসাপেক্ষে সেই মিছিলের অনুমতি দেন। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ সেই মিছিলের রুট বদলে দেয়।

দুই বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, হরিশ মুখার্জি রোডের বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা মিছিল নিয়ে যেতে পারবেন আশুতোষ মুখার্জি রোড ধরে। আর কালীঘাট থানার আগে ব্যারিকেডেই থামাতে হবে মিছিল। হ্যারিকেন হাতে ওই মিছিলের সন্ধ্যায় করতে চেয়েছিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। জানা গিয়েছে, সেই সময়েও বদল করা হয়েছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Jamalpur BJP Leader Attacked | জামালপুরে বিজেপি নেতার ওপর সশস্ত্র হামলা! গ্রেপ্তার তৃণমূলের দুই ‘ডাকাবুকো’ নেতা, ৫ দিনের পুলিশ হেপাজত   

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা ভোটের ঠিক মুখে দলবদলু বিজেপি...

WB Muslim Torture | পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের খবর নিছক ‘গুজব’, সাফ জানাল বাংলাদেশ সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর অত্যাচারের যে...