Train Accident | কাজে যোগ দিতে রওনা দেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা প্রাণ কাড়ল আবগারি কর্তার

শেষ আপডেট:

মালবাজার: বরাবর ভালো ছাত্র হিসেবে সুখ্যাতি ছিল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মাল বস্তির ক্যালিব সুব্বার(৩৬)। বাবা কুমার সুব্বা স্থানীয় যুদ্ধবীর উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক ছিলেন। ক্যালিব একসময় পুলিশের চাকরি করতেন। পরে আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর পদে যোগ দেন। বর্তমানে মালদা বিভাগে কর্মরত ছিলেন। সোমবার সকালে সেখানেই যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে রওনাও দিয়েছিলেন ক্যালিব। কিন্তু কর্মস্থলে আর তাঁর পৌঁছানোই হল না। এই যাত্রায় তাঁর শেষ যাত্রা হয়ে গেল। রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হল ক্যালিবের। এদিন সকালেই গরুবাথানে তাঁর মৃত্যুর খবর এসে পৌঁছেছে। তাঁর মৃত্যুতে গোটা গরুবাথানে শোকের ছায়া নেমে এসেছে। ক্যালিবের পরিবার ছুটে গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের দিকে। সেখানেই তাঁর মরদেহ রাখা আছে।

আবগারি বিভাগের মালবাজারের ডেপুটি এক্সাইজ কালেক্টর সুপ্রকাশ মণ্ডল বলেন, ‘আমরা অত্যন্ত দক্ষ এক আধিকারিককে হারালাম।‘ গরুবাথানের বিডিও শোভন দাস বলেন, ‘আমরা শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।‘

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC | টাস্ক ফোর্স, উন্নয়ন বোর্ড নিষ্ক্রিয়! উত্তরের জনজাতির রোষানলে তৃণমূল

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: রাজ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) সরকার থাকাকালীন...

TMC worker murder controversy | ভোট মিটতেই কি রক্তস্নান বঙ্গে? দুই কর্মীর মৃত্যুতে রণংদেহি অভিষেক, পালটা তোপ বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ফলাফল প্রকাশের রেশ কাটতে...

TMC leader Krishna Das | তিস্তার বোল্ডারে কৃষ্ণর বাড়িতে, বর্ষায় প্লাবনের আতঙ্কে রংধামালি

সৌরভ দেব, জলপাইগুড়ি: তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাসের (TMC...

Indo-Bhutan River Commission | ইন্দো-ভুটান নদী কমিশন ঝুলেই! ব্রহ্মপুত্র বোর্ডে বাংলা জায়গা পেলেও বরাদ্দ নিয়ে সংশয়

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: কয়েক দশকের বঞ্চনা কাটিয়ে ব্রহ্মপুত্র বোর্ডে...