Bengaluru | বেডরুমে লুকিয়ে রাখা হত ক্যামেরা! বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ হতে চাপ দিতেন স্বামী

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোপনে বেডরুমে ক্যামেরা লুকিয়ে রেখে তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করতেন স্বামী। পরবর্তীতে সেই সংবেদনশীল ভিডিও ব্যবহার করেই নাকি স্ত্রীকে ব্ল্যাকমেল করা হত! নিজের স্বামীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর এবং মারাত্মক অভিযোগটি করেছেন বেঙ্গালুরুর এক মহিলা। অভিযোগটি জমা পড়েছে পুট্টানাহাল্লি (Puttenahalli) পুলিশ স্টেশনে। তবে এখানেই শেষ নয়! অভিযোগকারিণী স্ত্রী আরও দাবি করেছেন, তাঁর স্বামী নাকি তাঁকে বিদেশে থাকা ক্লায়েন্টদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্যও চাপ দিতেন।

মহিলা বিস্তারিত অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত স্বামী সৈয়দ ইনামুল হক (Syed Inamul Haq) কোনও অনুমতি ছাড়াই মহিলার একান্ত ব্যক্তিগত ছবি এবং ভিডিওগুলি তুলতেন এবং তা বিদেশে থাকা বন্ধুদের সঙ্গে শেয়ার করতেন। স্ত্রীর অভিযোগ, স্বামীর এই সমস্ত দাবি মেনে না নিলে ছবি ও ভিডিওগুলি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হত তাঁকে। ব্ল্যাকমেলের অস্ত্র হিসাবেই এসব ব্যবহার করা হচ্ছিল।

অভিযোগে মহিলা আরও জানান, তাঁর স্বামী পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে তাঁকে প্রতারণা করেছেন। এছাড়াও অভিযুক্ত স্বামী নিয়মিতভাবে তাঁর ওপর শারীরিক নিগ্রহ করতেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।
পুট্টানাহাল্লি পুলিশ এই অভিযোগের ভিত্তিতে স্বামী সৈয়দ ইনামুল হক এবং ষড়যন্ত্র ও হেনস্থার অভিযোগে আরও তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর (FIR) দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CBSE Result 2026 | প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল! সাফল্যের নিরিখে ফের শীর্ষে ছাত্রীরা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকাশিত হলো সেন্ট্রাল বোর্ড অব...

Rabindra Bhavan renovation corruption | টাকা যেন লুটের বাতাসা, দুর্নীতির কঙ্কাল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে 

উন্নয়নের গালভরা প্রতিশ্রুতির আড়ালে কি তবে নিঃশব্দে লুট হয়েছে...

NET-UG Paper Leak | ৩০ লাখে প্রশ্ন কেনাবেচা! নিট কাণ্ডে এবার জালে গুরুগ্রামের চিকিৎসক ও রাজস্থানের ২ ভাই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁসের...

Leena Gangopadhyay | মেয়াদ শেষ হয়নি এখনও, তার আগেই মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়লেন লীনা গঙ্গোপাধ্যায়!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ নয় বছরের যাত্রায় ইতি...