Canada Political Crisis | কানাডায় রাজনৈতিক অস্থিরতা, উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ, ট্রুডোর ইস্তফার দাবি দলের অন্দরেই

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডায় রাজনৈতিক অস্থিরতা (Canada Political Crisis)। আচমকাই সেখানে পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেই (Canadian Prime Minister Justin Trudeau) দায়ী করা হয়েছে। আর তার জেরেই ট্রুডোর পদত্যাগের দাবি জোরাল হচ্ছে নিজের দল লিবারেল পার্টির অন্দরেই। যদিও এবিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ট্রুডো।

বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন সমস্যায় কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। তার মধ্যেই নতুন করে শুরু হয়েছে অস্থিরতা। জানা গিয়েছে, ট্রুডো অর্থমন্ত্রীর পদে তাঁর বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেব্লুঁকে বসিয়েছেন। যা শাসক শিবিরের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে। কানাডার বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবি, প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যেই ট্রুডোর বিরোধিতা করছেন। যদিও এবিষয়ে মুখ খোলেননি ট্রুডো। গতকাল সন্ধ্যায় তাঁকে শুধু বলতে শোনা যায়, ‘কানাডার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা আমার জীবনে পরম সৌভাগ্য। কানাডা (Canada) বিশ্বের সেরা দেশ, তবে নিখুঁত নয়। তাই প্রতিদিনই ভালো কিছু করার বিষয়ে চিন্তা করি।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

CPM MLA Mustafizur Rahman | ‘বিরোধীদের কণ্ঠস্বর যেন চাপা না পড়ে,’ বিধানসভার ঐতিহ্য মনে করিয়ে বার্তা একমাত্র সিপিএম বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একুশের নির্বাচনে শূন্য হওয়ার পর,...

RG Kar Case | আরজি কর কাণ্ড! বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় ও অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আরজি কর মেডিকেল কলেজের (RG...