বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট, বদলে নেওয়ার শেষ দিন জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক 

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আর নতুন করে ছাপবে না ২০০০ টাকার নোট। বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট। শুক্রবার এমনই বিজ্ঞপ্তি জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০০০ টাকার সমস্ত নোট তুলে নেবে আরবিআই। আপাতত এই নোট বৈধ থাকবে। যাদের কাছে এখনও ২০০০ টাকার নোট রয়েছে তাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও ভাবেই গ্রাহক একসঙ্গে ১০টির বেশি ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করতে পারবেন না।

আবার নোট বাতিল! ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদির সরকার। সে বার ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক জানিয়েছে ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করতে হবে ২ হাজার টাকার নোট। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে।

আরবিআই জানিয়েছে, ২০০০ টাকার নোট প্রত্যাহার করায় সাধারণ মানুষের বিশেষ অসুবিধা হবে না। কারণ, জনসাধারণের প্রয়োজন মেটাতে অন্যান্য মূল্যের ব্যাঙ্কনোটগুলি রয়েছে পর্যাপ্ত পরিমাণে। তাছাড়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের “ক্লিন নোট পলিসি” অনুসরণ করছে বলে ২০০০ টাকার মূল্যের ব্যাংক নোটগুলি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআই আরও জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সাধারণ মানুষ তাঁদের কাছে থাকা ২০০০ টাকার ব্যাংক নোটগুলি নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে পারবেন। এছাড়া, যে কোনও ব্যাংকের শাখায় ২০০০ টাকার নোট জমা দিয়ে বিনিময়ে অন্যান্য মূল্যের ব্যাংক নোটগুলি সংগ্রহ করতে পারবেন। অপারেশনাল সুবিধা এবং ব্যাংকগুলির নিয়মিত কার্যক্রমের ব্যাঘাত এড়াতে, ২৩ মে থেকে ২০০০ টাকার নোটগুলি বিনিময় করা শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৮-১৯ সালে ২ হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল আরবিআই। ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে থাকলেও খুব একটা দেখা মিলত না ২০০০ নোটের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Dinhata | নিজের বাড়ি থেকে গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!

দিনহাটাঃ গ্রেপ্তার হলেন দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরী।...

Mamata Banerjee | তৃণমূল সুপ্রিমোর নিশানায় ‘বুলডোজার রাজনীতি’, উচ্ছেদ অভিযান নিয়ে ফেসবুক পোস্টে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এ রাজ্যে কোনোভাবেই 'বুলডোজার রাজনীতি'...

Suvendu Adhikari | ‘উনি এসে কাঁদলেন!’ আপ্তসহায়ক চন্দ্রনাথের শ্রাদ্ধে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী ও অভিশপ্ত...