এসএসকেএমে গড়ে উঠবে ক্যানসার হাব, টাটার সঙ্গে চুক্তি রাজ্যের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রাজ্য সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে টাটা। এসএসকেএম হাসপাতালকে কেন্দ্র করেই এই চুক্তি। জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে ক্যানসার হাব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে রাজ্যের তরফে। টাটাদের সঙ্গে চুক্তি করেই ক্য়ানসার হাব তৈরি হবে। এছাড়া, ৫০ জন চোখের চিকিৎসক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এরাজ্য থেকে প্রতি বছরই বেশ কিছু রোগীকে ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বইতে যেতে হয়। সেই পরিস্থিতিতে বদল আনতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের মানুষ অনেকটা উপকৃত হবেন।

এর আগে মার্চ মাসে রাজ্যে কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে টাটা গোষ্ঠী এমনটাই খবর শোনা গিয়েছিল। জামশেদপুর থেকে খড়্গপুরে টাটার কারখানে নিয়ে আসা হয়েছে। সেখানেই বেশ কিছু উৎপাদনও শুরু হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এসএসকেএম-এ ক্যানসার হাসপাতাল গড়ে উঠবে, এ ব্যাপারে টাটাদের সঙ্গে উদ্যোগ নেওয়ার ঘোষণাও করেছিলেন তিনি। প্রায় একবছর পরে সেই বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গেল। রাজ্য মন্ত্রিসভার তরফে এ বিষয়ে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে খবর।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SSC | একই দিনে ইস্তফা পর্ষদ সভাপতি ও এসএসসি চেয়ারম্যানের, এবার কি তবে স্বচ্ছ নিয়োগের পথে শিক্ষা দপ্তর?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলায় প্রশাসনিক পরিবর্তনের রেশ এবার...

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

RG Kar Case | আরজি কর মামলা থেকে সরলেন বিচারপতি মান্থা, গঠন হতে পারে জুডিশিয়াল কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ড (RG Kar...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...