Humayun Kabir | রাস্তায় থমকে গাড়ি, কম পড়ছে বিরিয়ানি! হুমায়ুনের বাবরি-শিলান্যাসে উৎসবের মেজাজে মুর্শিদাবাদ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের (Babri Masjid) শিলান্যাস করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। এই কর্মসূচির জেরে অবরুদ্ধ হল ১২ নম্বর জাতীয় সড়ক। বেলা ১২ টা নাগাদ অনুষ্ঠান শুরু হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মগুরুরা যোগ দেন। সমস্ত অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পরিচালনা করার জন্য উপস্থিত ছিলেন দু’হাজার স্বেচ্ছাসেবক।

বেলডাঙ্গার (Beldanga) মরাদিঘি মোড়ের কাছে প্রায় ২৫ বিঘা জায়গা জুড়ে বিশাল মঞ্চ নির্মাণ হয়েছে। দৈর্ঘ্য ১৫০ ফুট, প্রস্থ ৮০ ফুট। প্রায় চারশো অতিথির বসার ব্যবস্থা ছিল সেখানে। মঞ্চ তৈরি ১০ লক্ষ টাকা। খাওয়া-দাওয়ার জন্য ব্যয় করা হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।

এদিকে শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচল একপ্রকার থমকে যায়। বেলা যত গড়িয়েছে ততই যেন পাল্লা দিয়ে বেড়েছে গাড়ির লাইন। ফলে সমস্যায় পড়েছেন দুরপাল্লা বাসের যাত্রী থেকে স্থানীয়ারা। তবে ‘হুমায়ুন ট্রাস্টের’ তরফে দাবি করা হয়েছে, গাড়ির চাপ সামলাতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তিন হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

বাবরি-কর্মসূচির জেরে মুর্শিদাবাদে অবরুদ্ধ হয়ে পড়ল জাতীয় সড়কের একাংশ।

আবার মসজিদের শিলান্যাস উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে এলাহি খাবারের আয়োজন। প্রায় ৪০ হাজার অতিথির জন্য তৈরি হয়েছে বিরিয়ানি। রান্নার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সাত সাতটি কেটারিং সংস্থাকে। কিন্তু যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছেন, তা দেখে হুমায়ুনের অনুগামীরা বলছেন, বিরিয়ানি কি কম পড়বে? বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে, জায়গা না পেয়ে হুমায়ুন কবীরের (Humayun Kabir News) অনুগামীরা আশপাশের বাড়ির ছাদে পর্যন্ত বসে গেছে। সবটা দেখার পর ওয়াকিবহাল মহল বলছে,  মুর্শিদাবাদে আজ এক অন্য উৎসবের আমেজ।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Popular

More like this
Related

Sunita Williams | মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন! দীর্ঘ ২৭ বছরের কর্মজীবন শেষে অবসর সুনীতা উইলিয়ামসের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২৭ বছরের বর্ণময় কর্মজীবন...

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...