মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

NEET-UG paper leak | পাটনায় সিবিআইয়ের অভিযান, নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের কিংপিন রকি গ্রেপ্তার

শেষ আপডেট:

পাটনা: নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের কিংপিনকে গ্রেপ্তার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। ধৃতের নাম রাকেশ রঞ্জন ওরফে রকি। বৃহস্পতিবার তাকে পাটনা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিন ধৃতকে স্থানীয় আদালতে তোলা হয়। আদালত জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্তকে ১০ দিনের সিবিআই হেপাজতের নির্দেশ দিয়েছে। রকিকে গ্রেপ্তারের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পাটনা এবং কলকাতায় তার সঙ্গে সংযুক্ত বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্র জানিয়েছে।

সূত্রের খবর, রাকেশ রঞ্জন ওরফে রকি ঝাড়খণ্ডের রাঁচিতে একটি হোটেল চালাত। রকিই নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁসের প্রধান মাথা। সিবিআই এখন পর্যন্ত নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিহার থেকে নয়জন, এছাড়া লাতুর, গোধরা, দেরাদুন থেকে একজন করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। নিট দুর্নীতি মামলায় সিবিআই মোট ছয়টি এফআইআর নথিভুক্ত করেছে। তদন্ত শুরুর পর থেকেই রকি পলাতক ছিল। এদিকে, বৃহস্পতিবার নিট মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। শীর্ষ আদালত নতুন করে পরীক্ষার নির্দেশ দেয় কিনা, সেদিকেই তাকিয়ে পরীক্ষার্থীরা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Japan | জাপানে শক্তিশালী ভূমিকম্প, আঘাত হানতে পারে সুনামি! দ্রুত পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার জাপানের উত্তর উপকূলে আঘাত...

Goa Night club Fire | ছিলেন রাঁধুনি! বাগডোগরার যুবকের মৃত্যুতে গোয়ার নাইটক্লাবের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

শিলিগুড়ি: রবিবার রাতে গোয়ার নাইট ক্লাবে আগুন (Goa Night...

Zelenskyy India Visit | পুতিন ফিরতেই জল্পনা তুঙ্গে! ভারতে পা রাখছেন জেলেনস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় ৩ বছর ধরে চলতে...

Bangladesh | হিন্দু মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে নৃশংসভাবে খুন! ঘর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য বাংলাদেশে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) হিন্দু মুক্তিযোদ্ধা ও...