‘সিবিআই আগাম নোটিস দেয়নি, তবুও হাজিরা দেব, তদন্তে সহযোগিতা করব’, টুইট অভিষেকের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘন্টার মধ্যে নিজাম প্যালেসে তলবের নির্দেশ দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ পাওয়া মাত্রই ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি স্থগিত করে বাঁকুড়া থেকে কলকাতা ফিরছেন তৃণমূল সাংসদ। এই পরিস্থিতিতেও পূর্ণ সহযোগিতারও আশ্বাস দিলেন তিনি। এদিকে, সিবিআই তলব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে খোঁচা বিরোধীদের।

সিবিআই তলবের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, “সিবিআইয়ের নোটিস পেয়েছি। আগামিকাল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের আগাম নোটিস না দিলেও আমি অবশ্যই হাজিরা দেব। তদন্তে পূর্ণ সহযোগিতা করব। বাঁকুড়ার যে এলাকায় কর্মসূচি স্থগিত করা হচ্ছে, সেখান থেকেই আগামী ২২ এপ্রিল ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হবে। আরও উদ্যম নিয়ে আমি বাংলার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করব।”

এদিকে রাতারাতি অভিষেককে নিজাম প্যালেসে হাজিরার নোটিসকে মোটেও ভাল চোখে দেখছে না তৃণমূল। সিবিআই তলব নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে রাজ্যের শাসকদল। কেন সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগের পরেও শুভেন্দু অধিকারীকে কেন এখনও গ্রেপ্তার করা হল না, সেই প্রশ্ন করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বলেন, “ফাঁসির মঞ্চের পরিবর্তে হাজিরা দিন অভিষেক।”

টুইটে অভিষেককে খোঁচা দেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি লেখেন, “জিজ্ঞাসাবাদের সম্মুখীন হব, ফাঁসির মঞ্চে চড়ব আবার অব্যাহতি চাইতে কোর্টেও যাব। এক মুখে এতরকম কথা। নির্দোষ হলে জিজ্ঞাসাবাদে সহযোগিতায় এত ভয় কেন? আগেই সহযোগিতা করলে ২৫ লাখের থাপ্পর হজম করে সিবিআই-এর কাছে যেতে হত না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ।” আগামিকাল বেলা ১১ টায় নিজাম প্যালেসে যাবেন অভিষেক। সেখানে সিবিআই জিজ্ঞাসাবাদে কী হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

KKR vs CSK IPL 2026 | দিশাহীন বোলিং, মন্থর ব্যাটিং— সিএসকে-র কাছে ৩২ রানে হেরে পয়েন্ট টেবিলের ‘লাস্ট বয়’ কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইপিএলের পয়েন্ট টেবিলে সবার শেষ...

Rahul Gandhi Berhampore Rally | ১৯০০ কোটির চিটফান্ড দুর্নীতির ছায়া মুর্শিদাবাদে! তৃণমূলকে ‘তোলাবাজের সরকার’ বলে আক্রমণ রাহুল গান্ধির

বহরমপুর: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে মুর্শিদাবাদে কংগ্রেসের ‘দুর্গ’ রক্ষা...

Naushad Siddiqui | ‘তৃণমূল ও বিজেপি একে অপরের পরিপূরক’, পান্ডবেশ্বরের জনসভা থেকে হুঙ্কার নওশাদের

পান্ডবেশ্বর: দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা স্কুল ময়দানে মঙ্গলবার সিপিএম...

Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে...