CBSE Result 2025 | সিবিএসই দ্বাদশের পরীক্ষায় অকৃতকার্য! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

শেষ আপডেট:

দুর্গাপুর: সিবিএসই দ্বাদশের পরীক্ষায় (CBSE Result 2025) অকৃতকার্য! পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল দুর্গাপুরে (Durgapur)। জানা গিয়েছে, মঙ্গলবার সিবিএসই দ্বাদশ শ্রেণির রেজাল্ট বের হয়। ওই পড়ুয়া ঘরে ঢোকার পর আর বাইরে বের হতে দেখেননি কেউ। বেশ কিছুক্ষণ পর তার বাড়ির জানালার ফাঁক দিয়ে প্রতিবেশীদের নজরে আসে, ঘরের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গে বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিন ঘটনার সময় পড়ুয়ার বাবা-মা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁরা।

পড়ুয়ার এক আত্মীয় বলেন, ‘কি করে হল বুঝতে পারছি না। আমরা রেজাল্ট দেখিনি। ও কি দেখে, কি ভেবে এমন করল কে জানে।’ পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, পরীক্ষার রেজাল্টের কারণে মানসিক অবসাদে ওই পড়ুয়া এমনটা করেছে। পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Councilor | তৃণমূল কাউন্সিলারের বাড়িতেই চলছিল ‘মধুচক্র’! হাতেনাতে ধরে পুলিশে দিল ক্ষিপ্ত জনতা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তোলাবাজি-হুমকির মতো একের পর এক...

Jahangir Khan | ভোটের আগেই রণে ভঙ্গ জাহাঙ্গীরের! ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত’, সাফ জানাল তৃণমূল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা...

Abhishek Banerjee property notice | অবৈধ নির্মাণ বিতর্ক: অভিষেকের মা ও লিপস অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিশ কলকাতা পুরসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় বারবার শিরোনামে...