এমজেএন মেডিকেলে কেন্দ্রীয় প্রতিনিধি দল

শেষ আপডেট:

কোচবিহার: এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল। বুধবার দলটির সদস্যরা হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ ঘুরে দেখেন। সেখানে কীভাবে পরিষেবা দেওয়া হচ্ছে সেই সম্পর্কিত খোঁজখবর নেন তাঁরা। রোগী ও তাঁদের পরিজনদের সঙ্গে কথাও বলেছেন। হাসপাতালে সেমিনার হলে তাঁদের সামনে প্রজেক্টরের সাহায্যে একটি তথ্যচিত্র তুলে ধরা হয়।

কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পে দেশজুড়ে হাসপাতালগুলিতে পরিদর্শন চলছে। পরিদর্শন শেষে নির্দিষ্ট নম্বর দেবেন প্রতিনিধিরা। নম্বরের ভিত্তিতে বাছাই করা হাসপাতালে কেন্দ্রের তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। এদিনের পরিদর্শনে ছিলেন উত্তরপ্রদেশের চিকিৎসক রাজীবকুমার ত্রিপাঠি ও রাজস্থানের নার্সিং স্টাফ বৈষ্ণবী সুন্দরী। বৃহস্পতিবারও পরিদর্শন করবেন তাঁরা।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RDSS Scheme Corruption | ১৫০০ কোটির বিদ্যুৎ কেলেঙ্কারি! অরূপের আমলে ‘সোনাদা’র সিন্ডিকেটের প্রাতিষ্ঠানিক লুট

(আমজনতার দেওয়া করের টাকায় ফুলেফেঁপে উঠছে সিন্ডিকেটের কারবারিদের সম্পত্তি।...

Itahar | সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার নামে আর্থিক প্রতারণা! ইটাহারে গ্রেপ্তার তৃণমূল নেতা  

ইটাহার: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক...

VIP Security Cut | অভিষেকের পর এবার রাজীব-কুণালদের পালা, তৃণমূল হেভিওয়েটদের নিরাপত্তায় কোপ লালবাজারের!  

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় (VIP Security...