উত্তপ্ত মণিপুরে আরও সেনা পাঠাচ্ছে কেন্দ্র

শেষ আপডেট:

ইম্ফল: ‘মেইতিস’ ও ‘কুকি’ জনজাতি গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত মণিপুর। এখনও তেতে রয়েছে এলাকা। দফায় দফায় অশান্তি, সংঘর্ষে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত কয়েকশো সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকেই বেশ কিছু জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। পাঁচদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল ইন্টারনেট পরিষেবা। ক্ষুব্ধ জনতাকে সামাল দিতে নামানো হয় সেনা ও অসম রাইফেলস বাহিনী। রাজ্যপাল শর্তসাপেক্ষে ‘শুট অ্যাট সাইট’-র নির্দেশও দেন। এরপরও শান্ত হয়নি মণিপুর। এর জেরে শুক্রবার থেকে রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা কেন্দ্র নিজের হাতে তুলে নেয়। মণিপুরে জারি করা হয়েছে ৩৫৫ ধারা।

এদিকে, রাজ্যে সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও শুক্রবার ও শনিবার ফের বেশ কিছু জায়গায় অশান্তি ছড়ায়। শুক্রবার রাতে চূড়াচাঁদপুর, যেখান থেকে এই অশান্তির শুরু হয়েছিল, সেখানে সশস্ত্র কিছু মানুষের সঙ্গে সেনার সংঘর্ষ বাধে। মণিপুরে পরিস্থিতি সামাল দিতে বর্তমানে ১৪ কোম্পানি সেনা মোতায়েন রয়েছে। কেন্দ্রের তরফে আরও ২০ কোম্পানি সেনা পাঠানো হচ্ছে বলেই জানা গিয়েছে। ড্রোনের মাধ্যমে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে মায়ানমার সীমান্তেও। অন্যদিকে, গত কয়েকদিনে মণিপুরে আটটি পুলিশ স্টেশনে লুটপাট চলেছে। যাবতীয় অস্ত্রশস্ত্র কেড়ে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছে পুলিশ।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

EPFO | হোয়াটসঅ্যাপেই মিলবে পিএফ-এর যাবতীয় তথ্য! কীভাবে? জেনে নিন… 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের...

Yogi Adityanath | জায়গা না থাকলে জনসংখ্যা কমান, নমাজ বিতর্কে খোঁচা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি...

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...

Indian Railways | নেপথ্যে সমাজবিরোধী চক্র! পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ রেলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক ট্রেনে ভয়াবহ...