রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Chalsa Murder | পারিবারিক বিবাদের জের! ছেলের হাতে খুন হলেন বাবা

শেষ আপডেট:

চালসাঃ পারিবারিক অশান্তির জেরে বাবাকে পিটিয়ে খুন করলেন ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিল বাবা সহরাই ওরাওঁ ও ছেলে সুকু ওরাওঁয়ের। এদিন দুপুরেও অশান্তি চরমে ওঠে বাপ-বেটার। বিবাদ চলাকালীন আচমকাই বাবা সহরাই ওরাওঁয়ের মাথায় জ্বালানি কাঠ দিয়ে মাথায় আঘাত করেন ছেলে সুকু। জ্বালানি কাঠের আঘাতে বাবা মাটিতে লুটিয়ে পড়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সহরাইকে উদ্ধার করে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। অভিযুক্ত ছেলেকে আটক করে নিয়ে যায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জলপাইগুড়ি হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Chanchal Super Specialty Hospital | পরিদর্শনের চক্করে ভোলবদল! চেনা দুর্গন্ধ উধাও, একদিনের জন্য ‘সুপার’ হয়ে উঠল চাঁচল হাসপাতাল

সামসী: রাজ্য স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ড....

Handmade Tea | ‘হ্যান্ডমেড টি’-এ নয়া দিগন্ত, মহিলা ক্ষুদ্র চা চাষিদের সাফল্য উত্তরবঙ্গে

শুভজিৎ দত্ত, নাগরাকাটা: কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স...

Bamangola | ভক্তদের মনস্কামনা পূরণের এক পুণ্যভূমি, ইতিহাস ও পুরাণের মিলনক্ষেত্র তিলভাণ্ডেশ্বর

স্বপনকুমার চক্রবর্তী, বামনগোলা: প্রাচীন বটবৃক্ষের শিকড় আর ডালপালায় মোড়া...

Bateshwar Temple | ধ্বংসস্তূপের মাঝে আজও জীবন্ত প্রাচীন সভ্যতা, অবহেলায় হারিয়ে যাচ্ছে বটেশ্বর মন্দির

অভিরূপ দে, ময়নাগুড়ি: দূর থেকে দেখলে বোঝা মুশকিল যে...