Champions Trophy 2025 | চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে না গেলে ক্ষতি নেই : সাকলিন

শেষ আপডেট:

লাহোর: আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে নির্ধারিত রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সীমান্ত পার করে টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রতিবেশী দেশে যাবে, এমন কোনও সম্ভাবনা নেই। আয়োজক হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিয়মিতভাবে ভারতের উপর চাপ তৈরি করছে। যদিও বাস্তব বলছে, রোহিত শর্মাদের পাকিস্তানে খেলতে যাওয়ার সম্ভাবনা কার্যত শূন্য।

শেষ পর্যন্ত যাই হোক না কেন, আজ সীমান্তের ওপার থেকে প্রাক্তন পাকিস্তান স্পিনার সাকলিন মুস্তাক ভারতের পাকিস্তান সফর নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না গেলে বাস্তবে পিসিবির কোনও ক্ষতি নেই। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি প্রতিযোগিতা। ক্রিকেটের নিয়ামক সংস্থাই শেষ পর্যন্ত ঠিক করবে চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে হবে। সাকলিনের কথায়, ‘ভারতীয় দল পাকিস্তানে ক্রিকেট খেলতে গেলে দুই দেশের জন্যই সেটা দারুণ ব্যাপার হবে। কিন্তু বাস্তবে এমন সম্ভাবনা নেই। তাই আমার মনে হয়, এই ব্যাপারে বেশি গোলমাল না করে আইসিসি-র কোর্টে বল ঠেলে দেওয়াই সঠিক পথ। কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি দিনের শেষে আইসিসি-র প্রতিযোগিতা। তাই পাকিস্তানে ভারত খেলতে না গেলেও বাস্তবে পাক বোর্ডের কোনও ক্ষতি নেই।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Arshdeep Singh | রিল বিতর্কে বিপাকে অর্শদীপ, তিলক-নমনকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সমাজমাধ্যমে নিয়মিত রিল এবং ভ্লগ...

IPL | পঞ্জাবকে ‘পাঞ্চ’ তিলকের! প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েও কিংসদের স্বপ্নে জল ঢালল মুম্বই

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএল (IPL) ২০২৬-এর প্লে-অফের টিকিট...

Vaibhav Suryavanshi | আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের পুরস্কার, ১৫ বছরেই ইন্ডিয়া ‘এ’ দলে বৈভব সূর্যবংশী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এক নতুন নক্ষত্রের...