Chorolmoni Case | সাজা ঘোষণা হতেই মুক্তি! চোড়লমুনি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েও কেন জেল থেকে ছাড়া পাচ্ছেন রঞ্জিত?

শেষ আপডেট:

সামসী: দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে চোড়লমুনি (Chorolmoni Case) গৃহবধূ হত্যাকাণ্ডের রায় (Murder Case Verdict) ঘোষণা করল আদালত (Malda Court)। অভিযুক্ত রঞ্জিত ওঁরাওকে ৮ বছর ২ মাস ১৯ দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাজার মেয়াদ ইতিমধ্যে জেল হেফাজতে কাটিয়ে ফেলায় সাজা ঘোষণার পরদিনই মুক্তি পাচ্ছেন তিনি।

২০১৮ সালের ১৯ জানুয়ারি চাঁচল-২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের চোড়লমুনি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ ছিল, স্থানীয় যুবক রঞ্জিত ওঁরাও গৃহবধূ মৈত্রী ওঁরাওকে বাড়ির সামনে কোদাল দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় মৈত্রী দেবীকে প্রথমে মালতীপুর গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই চাঁচল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বুধবার চাঁচল মহকুমা আদালতের বিচারপতি দীপঙ্কর রায় অভিযুক্ত রঞ্জিত ওঁরাওকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (পার্ট-টু) ধারায় দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার সাজা ঘোষণা করার সময় বিচারক ৮ বছর ২ মাস ১৯ দিনের কারাদণ্ডের নির্দেশ দেন। সরকার পক্ষ সর্বোচ্চ শাস্তির আবেদন জানালেও বিচারক অভিযুক্তের জেল হেফাজতের সময়কাল বিবেচনা করে এই সাজা প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার শুরু থেকেই রঞ্জিত জেল হেফাজতে ছিলেন। যেহেতু তাঁর সাজার মেয়াদ এবং জেল হেফাজতে কাটানো সময় সমান হয়ে গিয়েছে, তাই আইনি নিয়মানুযায়ী আগামীকালই তিনি জেল থেকে মুক্তি পাচ্ছেন। সাজার পরক্ষণেই এই মুক্তির খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | গিলের ‘ক্যাপ্টেনস নক’, আমেদাবাদে কেকেআর-কে উড়িয়ে দিল গুজরাট টাইটান্স

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে জ্বলে উঠলেন অধিনায়ক...

Anubrata Mondal | ‘জেল বাড়ির মতো-থানা আড্ডাখানা…’, কাশেমনগরে ‘রয়্যাল বেঙ্গল’ অনুব্রত মণ্ডলের ‘হুঙ্কার’!

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: “জেল আমাদের কাছে বাড়ির মতো, থানা আড্ডাখানা।...

Fake son | আসল বাবা ঘরে, ভোটার তালিকায় অন্য জন! জামালপুরে কমিশনের ‘কীর্তি’ নিয়ে শোরগোল?

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান: এসআইআর (SIR) প্রক্রিয়া চলার সময়ে ভোটার তালিকায়...

Mysterious Death | শোবার ঘরেই শেষ সব! রায়গঞ্জের রুপাহারে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রুপাহার গ্রামে...