Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে তৃনমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose)।  রবিবার তৃণমূল ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং সাংসদ কীর্তি আজাদের (Kirti Azad) উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেই বছরের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। তবে এর পর থেকেই তাঁর সঙ্গে বিজেপি নেতৃত্বের দূরত্ব বাড়তে শুরু করে। অবশেষে ২০২৩ সালে বিজেপি থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

আজ রাজ্যের শাসক দলে যোগ দিয়ে তিনি জানান, তাঁর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়।’ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ঘটনায় রাজ্য রাজনিতীতে স্বাভাবিকভাবেই বেশ শোরগোল পড়ে গিয়েছে।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | আর ‘প্রভাব প্রদর্শন’ নয়! অভিষেকের ‘জেড প্লাস’ নিরাপত্তা কাড়ল রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রশাসনিক চিত্রপটে আমূল পরিবর্তনের...

Sujit Bose | প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করল ED

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা...

AAP | পঞ্জাবে ‘আপ’-এর ঘরে বড়সড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ভাই জ্ঞান সিং

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পঞ্জাবের রাজনীতিতে বড়সড় রদবদল। খোদ...

Manoj Agarwal | রাজ্যের মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য প্রশাসনে নতুন জমানার ছাপ...