শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

Accident | দোলের আগের রাতে মর্মান্তিক দুর্ঘটনা! লরি ও পুলিশের গাড়ির সংঘর্ষে মৃত ২ পুলিশকর্মী, আহত ৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে (Holi 2026) শোকের ছায়া পুলিশ (Police) মহলে। দোলের আগের রাতে মেদিনীপুর-গড়বেতা রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল দুই পুলিশকর্মীর। সোমবার মধ্যরাতে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় পুলিশের একটি ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও তিন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ডিউটিতে যোগ দেওয়ার জন্য পুলিশের একটি ভ্যানে করে মেদিনীপুর থেকে গড়বেতা থানায় যাচ্ছিলেন ওই পুলিশকর্মীরা। সাতবাঁকুড়া এলাকায় পৌঁছলে উল্টোদিক থেকে আসা একটি দ্রুতগামী লরি সজোরে পুলিশের ভ্যানটিকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে পুলিশের গাড়িটি রাস্তা থেকে ছিটকে নয়ানজুলিতে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলেই এক পুলিশকর্মীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন প্রাণ হারান। বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত আরও তিন পুলিশকর্মী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে সক্ষম হলেও চালক পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরির গতিবেগ অত্যধিক থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পলাতক লরি চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। উৎসবের আগের রাতে কর্তব্যরত সহকর্মীদের এই অকাল মৃত্যুতে জেলা পুলিশ প্রশাসনে শোকের আবহ তৈরি হয়েছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Mathabhanga | মাথাভাঙ্গায় চরম নৃশংসতা, শরীরে রাসায়নিক স্প্রে করে তরুণকে পুড়িয়ে মারার চেষ্টা! শ্রীঘরে ৫

ঘোকসাডাঙ্গা: দিনের আলোয় জনসমক্ষে এক তরুণকে পুড়িয়ে মারার চেষ্টার...

Mamata Banerjee | দিল্লির চাপেই কি পদত্যাগ আনন্দ বোসের? রাজ্যপালের ইস্তফায় মমতার ‘বিস্ফোরক’ পোস্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ...

Mohona | সরকারি ফান্ডের অপেক্ষা নয়, গাঁটের কড়ি খরচ করে রাস্তা তৈরি করে নজির গড়লেন জিয়ারুল মণ্ডল

মোহনা: দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে নজিরবিহীন নজির গড়লেন মোহনা...

C. V. Ananda Bose | পদত্যাগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, নতুন দায়িত্বে কে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি...