Shuvendu Adhikari’s PA Murder Case | খুন হওয়ার আগে কোথায় গিয়েছিলেন চন্দ্রনাথ? মধ্যমগ্রামের সেই কাজের সূত্রেই কি লুকিয়ে খুনের মোটিভ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath Murder Case) ঠিক কীভাবে খুন করা হয়েছিল, তার হাড়হিম করা বিবরণ এবার সামনে এল। তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং আগে থেকে ‘রেকি’ করেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আততায়ীরা।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার সময় চন্দ্রনাথ যশোর রোড থেকে মুজিবর রহমান রোড হয়ে নিজের ফ্ল্যাটের দিকে ফিরছিলেন। গাড়িটি যখন একটি প্যাকেজিং প্রাইভেট লিমিটেড সংস্থার গেটের কাছে পৌঁছায়, তখনই হানা দেয় দুষ্কৃতীরা। একটি সরু রাস্তায় পরিকল্পনা করে চন্দ্রনাথের স্করপিও গাড়ির পথ আটকায় অপর একটি চার চাকা গাড়ি। গাড়িটি এমনভাবে রাখা হয়েছিল যাতে চন্দ্রনাথের চালক গতি বাড়িয়ে বেরিয়ে যেতে না পারেন। এরপরই খুনিরা গাড়ির জানলার কাচে বন্দুক ঠেকিয়ে সরাসরি চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালায়। কাজ হাসিল করার পর একটি মোটরসাইকেলে চেপে গলি পথ দিয়ে বাদু রোডের দিকে চম্পট দেয় আততায়ীরা।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের কুলুপ গ্রামের বাসিন্দা চন্দ্রনাথ কাজের সূত্রে বারাসতে ভাড়া বাড়িতে থাকতেন। শুভেন্দু অধিকারীর কলকাতা ও তৎসংলগ্ন এলাকার যাবতীয় কাজকর্ম তিনি সামলাতেন। জানা গেছে, ঘটনার দিন নতুন কোনো কাজের দায়িত্ব বুঝে নিতেই মধ্যমগ্রামের দোহাড়িয়া এলাকায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথেই ওত পেতে থাকা খুনিদের নিশানায় পড়েন তিনি।

ইতিমধ্যেই পুলিশের হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। সেই ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সিট (SIT)। তদন্তকারীদের দাবি, যে কায়দায় সরু রাস্তায় গাড়ি আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়েছে, তাতে স্পষ্ট যে পেশাদার খুনিদের এই কাজে লাগানো হয়েছিল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...