জুলাইয়েই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৩

শেষ আপডেট:

নয়াদিল্লি: আগামী দু’মাসের মধ্যে চাঁদে অভিযান চালাতে পারে ইসরো। সোমবার এই কথা জানিয়েছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ। তিনি বলেন, ‘সব কিছু ঠিকঠাক চললে ১২ জুলাই চাঁদের উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান ৩।’ এর আগে চাঁদে দু’বার অভিযান (চন্দ্রযান, ১ এবং ২) চালিয়েছে ইসরো। প্রথম অভিযানে পৃথিবীর একমাত্র উপগ্রহে জলের খোঁজ মিলেছিল। দ্বিতীয় অভিযানে চাঁদের মাটিতে একটি ল্যান্ডার (বিক্রম) ও রোভার (প্রজ্ঞান) অবতরণের কথা ছিল। তবে সেই অভিযান সফল হয়নি। চন্দ্রযান ৩-এও ল্যান্ডার ও রোভারের মাধ্যমে চাঁদে অনুসন্ধান চালানোর পরিকল্পনা রয়েছে বলে ইসরো সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে, চন্দ্রযান-২ এর ল্যান্ডারটির যে জায়গায় অবতরণের কথা ছিল তার থেকে কিছুটা দূরে এবার ল্যান্ডার নামানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Oath Ceremony of Himanta Biswa Sarma | হিমন্তকে ‘বড় ভাই’ সম্বোধন শুভেন্দুর, অসমে মেগা শপথে উপস্থিত বাংলার মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানা তৃতীয়বার অসমে বিজেপি সরকারের...

NEET UG | বাতিল হল নিট (NEET UG 2026), প্রশ্ন ফাঁসের অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের সবথেকে বড় চিকিৎসা সংক্রান্ত...

PM Narendra Modi | ‘ভাই-বোনেদের কল্যাণই আগে’, রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতেই উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে...

Fuel Crisis India | জ্বালানি সংকটের আশঙ্কা নেই, প্রধানমন্ত্রীর সাশ্রয়ী বার্তার ব্যাখ্যায় কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি...