রবিবার, ৮ মার্চ, ২০২৬

Yubasathi | কন্যাশ্রী বা স্কলারশিপ পেলেও মিলবে ‘যুবসাথী’র সুবিধা, বেকার ভাতা নিয়ে শুভেন্দুর কটাক্ষের পাল্টা চন্দ্রিমা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’ (Yubasathi) চালু হলেও পুরোনো ‘যুবশ্রী’ (Yubasree) প্রকল্প বন্ধ হচ্ছে না, একথা স্পষ্ট জানিয়ে দিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। শনিবার তিনি বেকার যুবক-যুবতীদের নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর প্রচারের কড়া সমালোচনা করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে দৈনিক ৫০ টাকার ‘ভাতা’ বলে কটাক্ষ করার প্রেক্ষিতেই মন্ত্রীর এই পালটা জবাব।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রধানমন্ত্রীর নাম না করে কটাক্ষ করে বলেন, “যিনি বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বছরে দু’লক্ষ কর্মসংস্থানও করতে পারেন না এবং নবরত্ন সংস্থাগুলি বিক্রি করে দেন, তাঁদের মুখে বেকারদের নিয়ে কথা মানায় না।” তিনি জানান, ‘যুবশ্রী’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ১২ লক্ষ যুবক-যুবতীকে প্রায় ১৮০ কোটি টাকা বেকার ভাতা দেওয়া হয়েছে।

নতুন ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পের ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী জানান, এটি মাধ্যমিক উত্তীর্ণ যুবক-যুবতীদের উৎসাহ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী চালু করেছেন। একটানা পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। সবচেয়ে বড় বিষয় হলো, কন্যাশ্রী বা বিবেকানন্দ মেধা স্কলারশিপের মতো শিক্ষা সংক্রান্ত ভাতা পেলেও এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।

বিজেপি বিধায়ক তথা অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর ‘ভাতা বিলি’র কটাক্ষের জবাবে চন্দ্রিমা বলেন, “যদি সরকার কিছু না করত, তবে ২০১১, ২০১৬ এবং ২০২১-এ তৃণমূলের আসন সংখ্যা প্রতিবার বাড়ত না।” তিনি আত্মবিশ্বাসের সাথে দাবি করেন, এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক সংখ্যা সর্বকালীন রেকর্ড ছাড়াবে এবং সরকারের সামাজিক প্রকল্পের স্রোতে বিরোধীরা ভেসে যাবে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

All England Open 2026 | ব্যাডমিন্টনের মক্কায় লক্ষ্যের দাপট, অল ইংল্যান্ড ওপেন ফাইনালে বাঙালি ভারতীয় তারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ  আরও একবার বিশ্ব ব্যাডমিন্টনের মক্কায়...

Middle East War | তেহরানকে চরম হুঁশিয়ারি রিয়াধের, সৌদিতে হামলা হলে যুদ্ধের পথে হাঁটবে সৌদি আরবও  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান থেকে ছোড়া ড্রোন ও...

Fuel Price | হরমুজে যুদ্ধের মেঘ, হেঁশেলে ৬০ টাকার ‘ছ্যাঁকা’! বিশ্ববাজারে হাহাকারের মাঝেও পেট্রল-ডিজেল কি সস্তা থাকবে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণাঙ্গন থেকে ধেয়ে আসা...

CM Mamata Banerjee | ‘দুঃখিত, বিজেপির ট্র্যাপে পড়ে গিয়েছেন!’, ধর্নামঞ্চ থেকে রাষ্ট্রপতিকে পালটা জবাব মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় আদিবাসী উন্নয়ন (Tribal Issues)...