Vedanta Power Plant Blast | বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণ, অন্তত ১০ শ্রমিকের মৃত্যু

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নববর্ষের আনন্দ ম্লান করে ছত্তিশগড়ের শক্তি জেলায় ভয়াবহ বিপর্যয়। বেদান্ত পাওয়ার প্ল্যান্টের বয়লার ইউনিটে এক শক্তিশালী বিস্ফোরণে (Vedanta Power Plant Blast) অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় রায়গড়ের হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৮ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন।

মঙ্গলবার দুপুরে যখন কাজ পুরোদমে চলছিল, তখনই হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে প্ল্যান্টের ‘সিংহি তরাই’ ইউনিটটি। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনাস্থলেই ৪ জন প্রাণ হারান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ৬ জন মারা যান। বর্তমানে ওপি জিন্দাল ফোর্টিস হাসপাতালে আহতদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। রায়গড়ের এসডিএম মহেশ শর্মা জানিয়েছেন, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে।

প্ল্যান্টটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সাব-কন্ট্রাক্টর সংস্থা এনজিএসএল (NGSL)-এর কর্মীরাই মূলত এই দুর্ঘটনার কবলে পড়েছেন। বেদান্ত কর্তৃপক্ষের মুখপাত্র এক বিবৃতিতে শোক প্রকাশ করে জানিয়েছেন, “আমাদের অগ্রাধিকার এখন আহতদের সেরা চিকিৎসা নিশ্চিত করা। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।” প্রাথমিক অনুমান, বয়লারের যান্ত্রিক ত্রুটি বা অত্যধিক চাপই এই প্রাণঘাতী বিস্ফোরণের মূল কারণ।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tapsia fire | তপসিয়ায় বহুতলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত্যু ২ জনের, আশঙ্কাজনক ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল...

Nishith Pramanik | মেসিকাণ্ডের তদন্তে ফাইল তলব নিশীথের! অরূপ বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখবে নতুন সরকার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে পালাবদলের পরেই এবার ক্রীড়া...

Chief Secretary Manoj Agarwal | ‘শিরদাঁড়া শক্ত করে কাজ করুন’, নবান্নে সচিবদের কড়া বার্তা নতুন মুখ্যসচিব মনোজ আগরওয়ালের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবান্নের অন্দরে প্রশাসনিক পেশাদারিত্ব ফেরাতে...

Bihar Minister education row | “মেয়েদের পড়ার দরকার নেই!” বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে দেশজুড়ে তোলপাড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একদিকে যখন কেন্দ্রের মোদি সরকার...