উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্বঘোষণা মতোই বুধবার সিঙ্গুরে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সিঙ্গুরের এই সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন তিনি। এদিন দীর্ঘ প্রতীক্ষিত ‘ঘাটাল মাস্টার প্ল্যান’-এর (Ghatal Master Plan) আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী।
এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় টলিউড তারকা তথা সাংসদ দীপক অধিকারী (দেব) (MP Dipak Adhikari) এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষ করে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে দেবের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখে আজকের এই সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সিঙ্গুরের এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেবল ঘাটাল মাস্টার প্ল্যানের সূচনাই করেননি, বরং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাও সাধারণ মানুষের হাতে তুলে দেন। বন্যা নিয়ন্ত্রন ও কৃষি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের নিজস্ব উদ্যোগের এই প্রকল্পের সূচনাকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

